ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬ ● ১১ আশ্বিন ১৪৩৩
ট্রফি নিয়ে ফিরল খন্তাকাটা: বাঙ্গালহালিয়ায় কোকো স্মৃতি টুর্নামেন্টের জমকালো সমাপ্তি
মিন্টু কান্তি নাথ, রাজস্থলী
প্রকাশ: Saturday, 26 September, 2026, 11:57 AM

ট্রফি নিয়ে ফিরল খন্তাকাটা: বাঙ্গালহালিয়ায় কোকো স্মৃতি টুর্নামেন্টের জমকালো সমাপ্তি

ট্রফি নিয়ে ফিরল খন্তাকাটা: বাঙ্গালহালিয়ায় কোকো স্মৃতি টুর্নামেন্টের জমকালো সমাপ্তি

রাঙামাটির  রাজস্থলী  উপজেলার বাঙ্গালহালিয়াতে  মরহুম আরাফাত রহমান কোকোর স্মরণে আয়োজিত ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার ( ২৫ নভেম্বর ) বিকেলে তিন নং বাঙ্গালহালিয়া  ইউনিয়নের বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে  উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তরুণ খেলোয়াড়দের অংশগ্রহণ ও বিপুল দর্শক উপস্থিতিতে পুরো এলাকাকে ফুটবল উৎসবে পরিণত করে।খেলায় খন্তাকাটা কে এফসি একাদশ বনাম রাজস্থলী বাজার একাদশ এর মধ্যে টান টান উত্তেজনায় খেলা অমীমাংসিত হওয়ায় ট্রাইবেকারে খন্ডকাটা কে এস ফি  একাদশ ৭ - ৬ গোলে রাজস্থলী বাজার একাদশ কে পরাজিত করে চ্যাম্পিয়নশীপ অর্জন করে। 

ট্রফি নিয়ে ফিরল খন্তাকাটা: বাঙ্গালহালিয়ায় কোকো স্মৃতি টুর্নামেন্টের জমকালো সমাপ্তি

ট্রফি নিয়ে ফিরল খন্তাকাটা: বাঙ্গালহালিয়ায় কোকো স্মৃতি টুর্নামেন্টের জমকালো সমাপ্তি

খেলা পরিচালনা কমিটির সদস্য  সাচিংমং মারমা ও মিজানুর রহমান প্রিন্স এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত টুর্নামেন্টে আবদুল জব্বার এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ,  গেষ্ট অপ অর্নার কাপ্তাই উপজেলা সাবেক চেয়ারম্যান ও ২৯৯ আসনের এমপি প্রতিনিধি দিলদার হোসেন, রাজস্থলী উপজেলার বিএনপির সিনিয়র সহ সভাপতি এমপি প্রতিনিধি আবুল হাসেম মেম্বার, বিএনপির সাধারণ সম্পাদক মঞো মারমা, সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া, যুবদলের আহবায়ক শামীম আহম্মেদ রুবেল, সদস্য সচিব উজ্বল কান্তি তঞ্চঙ্গ্যা, আয়োজক কমিটির আহবায়ক জিকু কুমার দে, বাঙ্গালহালিয়া ইউনিয়নের ছাত্রদলের আহবায়ক জোনায়েদ হোসেন,  সাদেক হোসেন,  সাদ্দাম হোসেন প্রমুখ ,  অনুষ্ঠানে রাজস্থলী  উপজেলা সহ পাশ্ববর্তী উপজেলা কাপ্তাই, রাঙ্গুনিয়ার  বিভিন্ন এলাকা থেকে আগত খেলা–প্রেমী দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও মাঠে সরব উপস্থিতির জানান দিয়েছেন। 

ট্রফি নিয়ে ফিরল খন্তাকাটা: বাঙ্গালহালিয়ায় কোকো স্মৃতি টুর্নামেন্টের জমকালো সমাপ্তি

ট্রফি নিয়ে ফিরল খন্তাকাটা: বাঙ্গালহালিয়ায় কোকো স্মৃতি টুর্নামেন্টের জমকালো সমাপ্তি

ফাইনাল খেলায় দুই দলের আক্রমণ পাল্টা আক্রমণে মাঠজুড়ে সৃষ্টি হয় উত্তেজনা। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে অতিথিরা ট্রফি তুলে দেন।একই সাথে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়, যা আয়োজনকে আরো মর্যাদাপূর্ণ করে তোলে।

আয়োজক কমিটি জানায়,মরহুম আরাফাত রহমান কোকোর স্মৃতিকে ধরে রাখা এবং স্থানীয় যুবসমাজকে মাদক মুক্ত করা  খেলাধুলায় উৎসাহিত করতে প্রতি বছরই এ টুর্নামেন্ট আয়োজন অব্যাহত থাকবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status