|
সোনারগাঁয়ে যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে দুর্বৃত্তদের আগুন
নতুন সময় প্রতিনিধি
|
![]() সোনারগাঁয়ে যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে দুর্বৃত্তদের আগুন বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে জামপুর ইউনিয়নের মীরের টেক এলাকায় ট্রাকে ও সকাল সোয়া নয়টায় উপজেলার কাঁচপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ওসি জুয়েল রানা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে খড়বোঝাই ঢাকা মেট্রো-ট-১৫-২০৯৬ নম্বরের ট্রাকটি ভোর সাড়ে ৩টার দিকে মিরেরটেক বাজার জামে মসজিদের সামনে পৌঁছে খড় আনলোডের অপেক্ষায় রাস্তার পাশে দাঁড়ায়। এ সময় চালক ও হেলপার ট্রাকের ভেতরে ঘুমিয়ে পড়েন। পরে ভোর সাড়ে ৫টার দিকে এক পথচারী নারী চালককে জানান, কিছুক্ষণ আগে একটি মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত ট্রাকটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় চালক ট্রাকটি রক্ষা করতে প্রায় ১৫০ গজ সামনে নিয়ে রাস্তার পাশের পানিতে খড় ফেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল সাড়ে ৭টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। অপর দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনের কাঁচপুরে তিশা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে গাড়িতে থাকা যাত্রীরা তাৎক্ষণিক নেমে পড়ায় কোনো হতাহত হয়নি। তবে গাড়িটির ব্যাপক ক্ষতি হয়েছেন। কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি জুয়েল রানা বলেন, যাত্রীবাহী বাস ও খড় বোঝাই ট্রাকে আগুন দেওয়া হয়েছে। তবে আগুনের ঘটনায় কোনো যাত্রীর ক্ষতি হয়নি। ঘটনাস্থলে রয়েছি এবং পুড়ে যাওয়া বাসটি রেকারের মাধ্যমে সরানো হচ্ছে। দুর্বৃত্তদের সনাক্তের চেষ্টা চলছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
