ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬ ● ৪ অগ্রহায়ণ ১৪৩৩
মাধবপুরে বন্ধুর বাড়ি থেকে ব্রাহ্মণবাড়িয়ার যুবকের মরদেহ উদ্ধার,পরিবারের দাবি হত্যা
আনিসুর রহমান, মাধবপুর
প্রকাশ: Thursday, 19 November, 2026, 5:41 PM

মাধবপুরে বন্ধুর বাড়ি থেকে ব্রাহ্মণবাড়িয়ার যুবকের মরদেহ উদ্ধার,পরিবারের দাবি হত্যা

মাধবপুরে বন্ধুর বাড়ি থেকে ব্রাহ্মণবাড়িয়ার যুবকের মরদেহ উদ্ধার,পরিবারের দাবি হত্যা

হবিগঞ্জের মাধবপুরে বন্ধুর বাড়ি থেকে ফয়সাল মিয়া (২৬) নামে ব্রাহ্মণবাড়িয়ার এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বহরা ইউনিয়নের হাশিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।


 খবর পেয়ে রাত ৩টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে এবং বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।নিহত ফয়সাল মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের আবু সাঈদের ছেলে। 


আর তাঁর বন্ধু জিয়া উদ্দিন মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের হাশিমপুর গ্রামের হারিজ মিয়ার ছেলে।নিহতের বড় ভাই মফিজ মিয়া জানান, ঘটনার পর জিয়া উদ্দিনের মা তাঁর ছোট ছেলেকে দিয়ে ফয়সালের পরিবারে খবর পাঠান। খবর পেয়ে তাঁরা হাশিমপুর গ্রামে জিয়া উদ্দিনের বাড়িতে গেলে তাঁর মা ঘরের তালা খুলে দেন। পরে ঘরের ভেতরে ফয়সালের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। মফিজ মিয়ার দাবি, এ ঘটনার পর থেকেই জিয়া উদ্দিনের পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন।পাওনা টাকার জেরে ফয়সালকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তাঁর পরিবার। 


মফিজ মিয়া বলেন, জিয়া উদ্দিনের কাছে ফয়সালের প্রায় দুই লাখ টাকা পাওনা ছিল। ওই টাকা চাইতে গেলে জিয়া উদ্দিন তাঁকে মেরে ফেলার হুমকি দিতেন। পাওনা টাকা নিয়ে বিরোধের জেরেই তাঁর ভাইকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তিনি দাবি করেন।এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, বন্ধুর বাড়ি থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


 নিহতের পরিবারের পক্ষ থেকে এটিকে হত্যাকাণ্ড বলে অভিযোগ করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশের তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status