ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬ ● ১১ আশ্বিন ১৪৩৩
গাছায় যুবদলের বিক্ষোভ, ‘নৈরাজ্য ঠেকাতে ঐক্যবদ্ধ’ থাকার ঘোষণা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 26 September, 2026, 11:54 AM

গাছায় যুবদলের বিক্ষোভ, ‘নৈরাজ্য ঠেকাতে ঐক্যবদ্ধ’ থাকার ঘোষণা

গাছায় যুবদলের বিক্ষোভ, ‘নৈরাজ্য ঠেকাতে ঐক্যবদ্ধ’ থাকার ঘোষণা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নৈরাজ্য, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে গাজীপুর মহানগরীর গাছায় বিক্ষোভ মিছিল করেছে যুবদল ও বিএনপির নেতাকর্মীরা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) রাত ৮টার দিকে গাছা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. এমদাদুল সিপাইয়ের উদ্যোগে মিছিলটি অনুষ্ঠিত হয়। শরীফপুর কোনাপাড়া, নতুন বাজার, বাড়ালী পাড়া, আক্তার মার্কেট, রশিদ মার্কেট, সোবহান মার্কেট, কোনাপাড়া ও কলম্বিয়া এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নতুন সময়কে যুবদল নেতা মো. এমদাদুল সিপাই বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো অপতৎপরতা ও নৈরাজ্য মোকাবিলায় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে। জনগণের জানমাল ও স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত করার চেষ্টা হলে তা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।

তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনেও রাজপথে থাকবে বিএনপি, যুবদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

মিছিলে স্থানীয় বিএনপি, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। পরে বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status