ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৯ আশ্বিন ১৪৩৩
শ্রীপুরে ধর্ষণ অভিযোগে নতুন তথ্য, জিজ্ঞাসাবাদে নারীর ভিন্ন দাবি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 24 September, 2026, 6:13 PM

শ্রীপুরে ধর্ষণ অভিযোগে নতুন তথ্য, জিজ্ঞাসাবাদে নারীর ভিন্ন দাবি

শ্রীপুরে ধর্ষণ অভিযোগে নতুন তথ্য, জিজ্ঞাসাবাদে নারীর ভিন্ন দাবি

গাজীপুরের শ্রীপুরে দুই সন্তানের সামনে এক নারীকে ধর্ষণের অভিযোগ নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। পুলিশের জিজ্ঞাসাবাদে ওই নারী দাবি করেছেন, জোরপূর্বক ধর্ষণের ঘটনা ঘটেনি। টাকার বিনিময়ে এক ব্যক্তির সঙ্গে যাওয়ার পর চুক্তি অনুযায়ী পুরো টাকা না পাওয়ায় ক্ষোভ থেকে এবং স্থানীয় কয়েকজনের পরামর্শে ধর্ষণের অভিযোগ করেছিলেন বলে তিনি জানিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদে ওই নারী জানান, তাঁর তিন সন্তান রয়েছে। অভাবের কারণে সন্তানদের দুধ, খাবার ও অন্যান্য খরচ চালাতে তিনি টাকার বিনিময়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়াতেন বলে দাবি করেছেন।

ওই নারীর ভাষ্য অনুযায়ী, ঘটনার দুই দিন আগে টাকার বিনিময়ে এক ব্যক্তির সঙ্গে তিনি যান। কাজ শেষে ওই ব্যক্তি তাঁকে মাত্র ৫০ টাকা দিয়ে চলে যেতে বলেন। চুক্তির পুরো টাকা না পাওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে স্থানীয় কয়েকজনের কাছে বিষয়টি জানান। তখন এক ব্যক্তি তাঁকে ওই ব্যক্তির বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ করতে পরামর্শ দেন বলে দাবি করেন তিনি।

পুলিশের জিজ্ঞাসাবাদে ওই নারী আরও বলেন, স্থানীয় ব্যক্তিদের শেখানো বক্তব্য অনুযায়ী তিনি জোরপূর্বক ধর্ষণের অভিযোগ করেছিলেন। তবে বাস্তবে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করা হয়নি বলে পুলিশকে জানিয়েছেন তিনি।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বিষয়টি নিয়ে ওই নারীকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা ও অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে।

তবে পুলিশের জিজ্ঞাসাবাদে পাওয়া এসব বক্তব্যের স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগের প্রকৃত ঘটনা সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status