|
চট্টগ্রামের আইনশৃঙ্খলা নিয়ে কঠোর পদক্ষেপের বার্তা এ্যানির
মো. মোক্তার হোসেন বাবু
|
![]() চট্টগ্রামের আইনশৃঙ্খলা নিয়ে কঠোর পদক্ষেপের বার্তা এ্যানির বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ একটি রাজনৈতিক দল। বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের মাধ্যমে অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে। কোনোভাবেই যাতে এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে অরাজকতা, নৈরাজ্য বা সন্ত্রাস সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে। তিনি বলেন, রাজনৈতিকভাবে এসব পরিস্থিতি মোকাবিলা করা হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তারা পরিস্থিতি অনুযায়ী আইনগত ব্যবস্থা নেবেন। চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত বৈঠককে গুরুত্বপূর্ণ উল্লেখ করে এ্যানি বলেন, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, অবৈধ অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসন ও নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে চলাফেরা ও স্বাভাবিক জীবনযাপন করতে পারেন, সে লক্ষ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সাধারণ মানুষের নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট সব বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী তা আরও জোরদার করা হবে। অবৈধ অস্ত্র ও মাদকের পাশাপাশি পাহাড় কাটা এবং অবৈধভাবে বালু উত্তোলনও আইনশৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে সম্পৃক্ত বলে মন্তব্য করেন পানিসম্পদমন্ত্রী। তিনি বলেন, এসব কর্মকাণ্ডের কারণে অনেক সময় স্থানীয়ভাবে নানা ধরনের সমস্যা ও আইনশৃঙ্খলার অবনতি ঘটে। তাই এসব বিষয়ও আলোচনায় এনে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ্যানি বলেন, জনস্বার্থে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। কোথায় কোন সমস্যা রয়েছে, তা চিহ্নিত করে তাৎক্ষণিকভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়িয়ে প্রতিটি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। চট্টগ্রামের গুরুত্ব তুলে ধরে পানিসম্পদমন্ত্রী বলেন, দেশের অন্যতম প্রধান ব্যবসায়িক ও অর্থনৈতিক কেন্দ্র চট্টগ্রাম। এ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখা জাতীয় অর্থনীতি ও মানুষের স্বাভাবিক জীবনযাত্রার জন্য গুরুত্বপূর্ণ। তাই সব দিক বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, যাতে চট্টগ্রামের মানুষ নিরাপদ ও স্বাভাবিক পরিবেশে বসবাস করতে পারেন। সাম্প্রতিক সময়ে বিভিন্ন আইন প্রণয়ন ও সংশোধনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, দীর্ঘদিনের কিছু সমস্যা অল্প সময়ে পুরোপুরি সমাধান করা সম্ভব নয়। তবে সরকারের উদ্যোগ রয়েছে এবং দায়িত্বশীলতার সঙ্গে ধাপে ধাপে পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে। দেশের পাশাপাশি চট্টগ্রাম জেলা ও নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ ঘোষিত ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
গুইমারার রামসু বাজারে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন ও তরুণদের ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী
ময়মনসিংহের কলেজ রোডে আদালতের আদেশ অমান্য করে বির্ল্ডিং নির্মাণের অভিযোগ
সাবেক প্রেমিকাকে গুলি করে নিজের জীবনও শেষ করলেন যুবক
