ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩
অপ্রতিম হত্যা: দুই কিশোর টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে, কারাগারে দুই আসামি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 22 September, 2026, 12:17 PM

অপ্রতিম হত্যা: দুই কিশোর টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে, কারাগারে দুই আসামি

অপ্রতিম হত্যা: দুই কিশোর টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে, কারাগারে দুই আসামি

কুমিল্লায় স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় গ্রেপ্তার চার আসামির মধ্যে অপ্রাপ্তবয়স্ক দুই কিশোরকে গাজীপুরের টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) পাঠানো হয়েছে। একই মামলার অপর দুই আসামিকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা তিনটার দিকে ১৫ ও ১৬ বছর বয়সী ওই দুই কিশোরকে টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রটির তত্ত্বাবধায়ক মো. এমরান খান।

শিশু উন্নয়ন কেন্দ্র কর্তৃপক্ষ জানায়, আদালতের নির্দেশ অনুযায়ী অপ্রাপ্তবয়স্ক হওয়ায় দুই কিশোরকে কারাগারে না পাঠিয়ে শিশু উন্নয়ন কেন্দ্রে রাখা হয়েছে।

এর আগে অপ্রতিম হত্যা মামলায় প্রধান আসামি সাইফুল ইসলাম ওরফে তুহিন (১৯) এবং আরও দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সন্দেহভাজন হিসেবে মো. সিয়াম (১৯) নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

চারজনকে আদালতে হাজির করা হলে বয়স বিবেচনায় দুই কিশোরকে শিশু উন্নয়ন কেন্দ্রে এবং প্রাপ্তবয়স্ক দুই আসামিকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

নিহত অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান। সে কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

গত শুক্রবার কুমিল্লার কোটবাড়ীর গন্ধমতী এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। পরদিন দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status