ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩
কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু
এম এ আজিজ, কিশোরগঞ্জ
প্রকাশ: Tuesday, 22 September, 2026, 11:19 AM

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

কিশোরগঞ্জ শহরের পুরানথানা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পুরানথানা এলাকার সামাদ প্লাজার চতুর্থ তলায় নির্মাণকাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার রামপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে সাব্বির (৩০) এবং সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জিনারাই গ্রামের গোলাপ মিয়ার ছেলে আফাজুল (৩৫)।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল থেকেই সামাদ প্লাজার চতুর্থ তলায় নির্মাণকাজ করছিলেন সাব্বির ও আফাজুল। দুপুরের দিকে ভবনের চতুর্থ তলায় রড নিয়ে কাজ করার সময় হঠাৎ রডটি ভবনে থাকা এসির তারের সংস্পর্শে আসে। এতে রডটি বিদ্যুতায়িত হয়ে যায়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হওয়ার আগেই ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে যান।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ মোমেন মুর্শেদ বলেছেন, ঘটনা শোনার পর এখানে এসে দুইজনকে মৃত অবস্থায় দেখতে পায়। আমরা প্রাথমিক ভাবে জানতে পারি রড নিয়ে কাজ করার সময় এসির সাথে বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই দুইজন মারা যায়।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status