|
পঞ্চগড়ে বিজিবির উদ্যোগে ৩৩ যুবকের ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ
নতুন সময় প্রতিনিধি
|
![]() পঞ্চগড়ে বিজিবির উদ্যোগে ৩৩ যুবকের ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ রবিবার (২০ সেপ্টেম্বর) পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এই প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত ২৩ আগস্ট ২০২৬ তারিখে ভজনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়ে গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে শেষ হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও ভালো ফলাফল অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার এবং নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল তাইফুর হাসান মাহমুদ, এএসসি। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”—বিজিবি মহাপরিচালকের এই ঘোষণা বাস্তবায়নে বর্ডার গার্ড বাংলাদেশ বদ্ধপরিকর। বিজিবি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক, মানবপাচার ও অস্ত্রপাচারসহ সব ধরনের আন্তঃ সীমান্ত অপরাধ দমনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকার মানুষের নিরাপত্তা, জীবনমান উন্নয়ন এবং সামাজিক কল্যাণে মানবিক ভূমিকা রাখছে। তিনি আরও বলেন, সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এই প্রশিক্ষণের অন্যতম প্রধান উদ্দেশ্য, যাতে তারা স্বাবলম্বী হতে পারে। অনুষ্ঠানে পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস, পদাতিক; ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোঃ জিয়াউর রহমান; জেলা যুব উন্নয়ন কর্মকর্তা; টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের (টিটিসি) প্রশিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
