ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬ ৬ আশ্বিন ১৪৩৩
চরভদ্রাসন উপজেলা পরিষদের মূল গেটে দীর্ঘদিন অন্ধকার, নষ্ট লাইটে ভোগান্তি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 20 September, 2026, 7:34 PM

চরভদ্রাসন উপজেলা পরিষদের মূল গেটে দীর্ঘদিন অন্ধকার, নষ্ট লাইটে ভোগান্তি

চরভদ্রাসন উপজেলা পরিষদের মূল গেটে দীর্ঘদিন অন্ধকার, নষ্ট লাইটে ভোগান্তি

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের মূল গেটের সড়কবাতি (গেট লাইট) দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে। নষ্ট হওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেখানে নতুন লাইট স্থাপন করা হয়নি। ফলে সন্ধ্যার পর উপজেলা পরিষদের মূল গেট ও আশপাশের এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পড়ছেন পথচারী ও স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, উপজেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ একটি সরকারি প্রতিষ্ঠানের প্রধান প্রবেশপথে দীর্ঘদিন ধরে লাইট নষ্ট থাকলেও বিষয়টি সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না। সন্ধ্যার পর গেট ও আশপাশের এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে।

উপজেলা পরিষদে বিভিন্ন সরকারি কাজে আসা সাধারণ মানুষ, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দাদের অনেককেই সন্ধ্যার পর অন্ধকারের মধ্যে চলাচল করতে হয়। এতে বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের চলাচলে অসুবিধা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলা পরিষদের মূল গেটটি গুরুত্বপূর্ণ ও জনসাধারণের নিয়মিত চলাচলের জায়গা। সেখানে থাকা লাইটটি দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে থাকায় রাতে চলাচলে সমস্যা হচ্ছে। দ্রুত নষ্ট লাইটটি মেরামত অথবা নতুন লাইট স্থাপনের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলহাস হোসেন সৌরভ বলেন, “উপজেলা পরিষদের মূল গেটের লাইটটি দীর্ঘদিন ধরে নষ্ট থাকার বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে। প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে দ্রুত লাইটটি সচল করার উদ্যোগ নেওয়া হবে।”

সচেতন নাগরিকরা বলছেন, উপজেলা পরিষদের প্রধান গেটের মতো গুরুত্বপূর্ণ স্থানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকা প্রয়োজন। দ্রুত নষ্ট লাইটটি মেরামত বা নতুন লাইট স্থাপনের মাধ্যমে দীর্ঘদিনের সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status