ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩
কর্ণফুলীতে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 20 September, 2026, 7:19 PM

কর্ণফুলীতে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

কর্ণফুলীতে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে স্রোতের টানে তলিয়ে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় তিন ঘণ্টা পর নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে উপজেলার সীতার ঘাটের পাথরঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম সাজিদ শাহারিয়ার সানম (২৪)। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতক শেষবর্ষের শিক্ষার্থী ও নরসিংদীর রায়পুরার নাছির উদ্দীনের ছেলে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান বলেন, ‌‘ডুবে যাওয়ার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। পরে নৌবাহিনীর ডুবুরি দলও অভিযানে যোগ দেয়। বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে মরদেহ উদ্ধার করা হয়।’

পুলিশ সূত্রে জানা গেছে, নরসিংদী ও ঢাকা থেকে আসা নয় জনের একটি পর্যটক দল রবিবার সকাল ১০টার দিকে কাপ্তাইয়ে পৌঁছান। পরে স্থানীয় গাইডের সঙ্গে তারা সীতার পাহাড়ে ট্র্যাকিংয়ে যান। ট্র্যাকিং শেষে পাহাড় থেকে নেমে সীতার ঘাটের পাথরঘাটা এলাকায় কর্ণফুলী নদীতে হাত-মুখ ধোয়ার জন্য নামেন তারা।

দুপুর ১টা ৪০ মিনিটের দিকে নদীতে নামার পর স্রোতের টানে গভীর পানিতে তলিয়ে যান সানম। খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে পুলিশ, ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল। প্রায় তিন ঘণ্টা অভিযানের পর বিকাল ৪টা ৪০ মিনিটে তার মরদেহ উদ্ধার করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status