ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩
এবার হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 20 September, 2026, 4:05 PM

এবার হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

এবার হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর হাইকোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরের দিকে হাইকোর্টের প্রধান ফটকের বাইরের গেটে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে রমনা বিভাগের উপপুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, দুপুর ১টার দিকে হাইকোর্টের প্রধান ফটকের সামনের সড়কে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।

তিনি আরও বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার পর থেকে রাত পর্যন্ত রাজধানীর যাত্রাবাড়ী, মগবাজার ও আগারগাঁওসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়াও একই দিন রাতে মিরপুরের কাফরুল এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী। জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। ঢাকাজুড়ে দুইশ’র বেশি স্থানে বসানো হয় চেকপোস্ট। সেইসঙ্গে বাড়ানো হয় পুলিশের টহলও।

এরপরও শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে ঘটতে থাকে একের পর এক নাশকতামূলক ঘটনা। এদিন সন্ধ্যার পর থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত মিরপুরসহ অন্তত ৫টি এলাকায় যাত্রীবাহী বাস ও গণপরিবহনে আগুন লাগার খবর পাওয়া যায়। এ ছাড়া ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে একাধিক এলাকায়।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status