ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১ আশ্বিন ১৪৩৩
কিশোরগঞ্জের নিকলীতে হামলা-ভাঙচুরের অভিযোগ
এম এ আজিজ, কিশোরগঞ্জ
প্রকাশ: Wednesday, 16 September, 2026, 4:44 PM

কিশোরগঞ্জের নিকলীতে হামলা-ভাঙচুরের অভিযোগ

কিশোরগঞ্জের নিকলীতে হামলা-ভাঙচুরের অভিযোগ

কিশোরগঞ্জের নিকলীতে ব্যক্তিমালিকানাধীন পুকুর ও ড্রেনেজ নিয়ে বিরোধের জেরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে সাজেদুল হক নাঈমের বিরুদ্ধে।

আজ নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে হামলা ও ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত সাজেদুল হক নাঈমকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগী শিক্ষিকা আতিয়ার ইসলাম শিমুল।

লিখিত বক্তব্যে ভুক্তভোগী বলেন, জলাবদ্ধতা নিরসনের কথা বলে তার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন নাঈম। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ব্যক্তিগত স্থাপনা ভেঙে ড্রেন নির্মাণের হুমকি দেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় গত ১২ সেপ্টেম্বর বিকেলে নাঈম বাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি ও পানির লাইন ভাঙচুর এবং তাকে পিটিয়ে আহত করে জখম করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী। ঘটনার পর নিকলী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। সুষ্ঠু তদন্ত শেষে অভিযুক্ত নাঈমের বিচার দাবি করেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status