ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১ আশ্বিন ১৪৩৩
বিয়ের তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় নববিবাহিত যুবকের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 16 September, 2026, 4:37 PM

বিয়ের তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় নববিবাহিত যুবকের মৃত্যু

বিয়ের তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় নববিবাহিত যুবকের মৃত্যু

বিয়ের আনন্দ কাটতে না কাটতেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নববিবাহিত যুবক ইকনের। লক্ষ্মীপুরের রামগঞ্জে জিপ গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। তারা ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আলিপুর বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইকন রামগঞ্জ পৌরসভার জগতপুর গ্রামের যোগীবাড়ির বাসিন্দা। তিনি রামগঞ্জের একটি ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানেআর সিনিয়র টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় ইকনসহ তিনজন মোটরসাইকেলে করে যাওয়ার সময় আলিপুর বাজারসংলগ্ন এলাকায় একটি জিপ গাড়ির সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রামগঞ্জে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ইকনের অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহত অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ইকনের চাচাতো ভাই রুবেল জানান, মাত্র তিন দিন আগে বিয়ে করেছে ইকন। আমরাই মনকে মানাতে পারছি  না। তার পরিবার কেমনে সইবে!   নতুন জীবনের স্বপ্ন নিয়ে যখন পরিবারে আনন্দের আমেজ চলছিল, তখনই মর্মান্তিক দুর্ঘটনায় সবকিছু যেন মুহূর্তেই থেমে যায়। নববধূকে রেখে চিরবিদায় নিতে হলো তাকে।

ইকনের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status