|
মাধবপুরে পোনা মাছ অবমুক্তকরণ ও শিক্ষকদের নিয়ে এমপি ফয়সলের মতবিনিময়
আনিসুর রহমান, মাধবপুর
|
![]() মাধবপুরে পোনা মাছ অবমুক্তকরণ ও শিক্ষকদের নিয়ে এমপি ফয়সলের মতবিনিময় পরে তিনি উপজেলার ১৪৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদি হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংসদ সদস্য এস এম ফয়সল বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। শিক্ষকদের মানুষ গড়ার কারিগর আখ্যা দিয়ে তিনি শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে যত্নবান হওয়ার আহ্বান জানান এবং শিক্ষকদের পাশে থাকার আশ্বাস দেন। ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেনের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সভায় আরও বক্তব্য দেন মাধবপুর থানার ওসি মো. সোহেল রানা, শামসুর রহমান, সেলিনা আক্তার ও নূরজাহান আক্তার। সভায় উপজেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।অনুষ্ঠান শেষে আকস্মিকভাবে শ্রেণিকক্ষ ভেঙে পড়া রতনপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হরিশ্যামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি ভিত্তিতে নবনির্মিত শ্রেণিকক্ষ হস্তান্তর করা হয়। এর ফলে বিদ্যালয় দুটির শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান কার্যক্রম আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
