ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩
সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
মিন্টু কান্তি নাথ, রাজস্থলী
প্রকাশ: Sunday, 6 September, 2026, 5:40 PM

সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই জোনের অধীন রাজস্থলী আর্মি ক্যাম্পের উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ক দুই সপ্তাহব্যাপী এক সচেতনতামূলক প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন রাজস্থলী আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর হাফিজ আহমেদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নওশাদ খান, মেডিকেল অফিসার ডাঃ জিয়া উদ্দিন এবং প্রশিক্ষণ নিতে আসা স্থানীয় গর্ভবতী নারী ও মায়েরা।

প্রধান অতিথির বক্তব্যে মেজর হাফিজ আহমেদ বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে সার্বিক নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নসহ সকল কল্যাণমুখী সেক্টরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় রাজস্থলী উপজেলার গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ এবং প্রাথমিক চিকিৎসার মানোন্নয়নে আমরা এই বিশেষ প্রশিক্ষণের আয়োজন করেছি।

দুই সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা, সঠিক পুষ্টি, সাধারণ রোগবালাই থেকে বাঁচার উপায় এবং জরুরি মুহূর্তে প্রাথমিক চিকিৎসা প্রদানের বিষয়ে বিস্তারিত ও ব্যবহারিক সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদান করা হবে। দুর্গম পার্বত্য অঞ্চলের মা ও শিশুদের স্বাস্থ্যঝুঁকি কমাতে এই উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় চিকিৎসকেরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status