ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩
লেবাননের ড্রোন হামলায় সাতক্ষীর৷র নিহত শুভ সরকারের লাশ বাড়িতে পৌঁছালো ৩ মাস ২৫ দিন পর
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
প্রকাশ: Sunday, 6 September, 2026, 5:47 PM

লেবাননের ড্রোন হামলায় সাতক্ষীর৷র নিহত শুভ সরকারের লাশ বাড়িতে পৌঁছালো ৩ মাস ২৫ দিন পর

লেবাননের ড্রোন হামলায় সাতক্ষীর৷র নিহত শুভ সরকারের লাশ বাড়িতে পৌঁছালো ৩ মাস ২৫ দিন পর

ড্রোন হামলায় লেবাননে নিহত সাতক্ষীরার কলারোয়ার শ্রীপতিপুর গ্রামের শুভ দাসের মরদেহ নিজ বাড়িতে পৌঁছেছে। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। 

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে নিহতের লাশ বাড়িতে আসে।   নিহত হওয়ার তিন মাস ২৫ দিন পর মরদেহটি তার বাড়িতে পৌঁছালো।চলতি বছরের ১১ মে লেবানন এর দক্ষিনাঞ্চলে সংঘাতপূর্ণ এলাকায় ড্রোন হামলায় শুভ দাস নিহত হন। তিন ভাই ও এক বোনের মধ্যে শুভ দাস দ্বিতীয়। নিহত হওয়ার আড়াই বছর আগে লেবানন গিয়েছিলেন তিনি। 

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রনালয়ের খুলনা বিভাগীয় অফিসের কাউন্সিলর মইন উদ্দীন জানান, সরকারের পক্ষ থেকে ৮৫ হাজার টাকার চেক দেওয়া হয়েছে। চলতি মাসে আরো ৩ লাখ ও কয়েক মাস পর জীবন বীমার পক্ষ থেকে আরও অনুদান পাবেন পরিবারটি। উল্লেখ্য, ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে থাকা সাতক্ষীরার মোট তিনজন নিহত হন। অপর দুইজন আশাশুনির নাহিদুল ও সদরের ভালুকা চাদপুরের শফিকুল ইসলাম। তাদের দুইজনের মরদেহ আগেই নিজ বাড়িতে ফিরেছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status