ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩
লক্ষ্মীপুরে পুকুরে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 6 September, 2026, 4:34 PM

লক্ষ্মীপুরে পুকুরে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু

লক্ষ্মীপুরে পুকুরে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু

লক্ষ্মীপুরে সড়কের পাশের একটি পুকুরে গোসল করতে নেমে একই পরিবারের তিনজন মারা গেছেন। সম্পর্কে তারা দাদা, নাতি ও নাতনি। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কের পাশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তিরা হলেন, দাদা আবু সিদ্দিক (৫০), নাতি পিয়াস হোসেন (৯) এবং নাতনি পমি আক্তার। এই আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে আবু সিদ্দিক তার নাতি পিয়াস ও নাতনি পমিকে নিয়ে সড়কের পাশের একটি পুকুরে গোসল করতে যান। একপর্যায়ে প্রথমে আবু সিদ্দিক এবং পরে পিয়াস ও পমি গভীর পানিতে তলিয়ে যায়।

কিছুক্ষণ পর স্থানীয় লোকজন দাদা আবু সিদ্দিক ও নাতনি পমি আক্তারের মরদেহ পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করেন। এ ছাড়া গুরুতর অবস্থায় নাতি পিয়াস হোসেনকে উদ্ধার করে দ্রুত লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত বলে ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরূপ পাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ জানান, এটি অত্যন্ত মর্মান্তিক একটি দুর্ঘটনা। তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status