ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩
ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে চার স্বীকৃতি পেল উর্মি গ্রুপ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 6 September, 2026, 4:37 PM

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে চার স্বীকৃতি পেল উর্মি গ্রুপ

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে চার স্বীকৃতি পেল উর্মি গ্রুপ

কর্মক্ষেত্রে অন্তর্ভুক্তি, জেন্ডার সমতা, সাসটেইনেবিলিটি রিপোর্টিং ও জলবায়ু কার্যক্রমে নেওয়া বিভিন্ন উদ্যোগের স্বীকৃতি হিসেবে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৬-এ চারটি পুরষ্কার অর্জন করেছে উর্মি গ্রুপ। পুরস্কার তুলে দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। এই পুষষ্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস, ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদলের প্রধান মাইকেল মিলার এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ারসহ অন্যান্য অতিথি।

‘এক্সিলেন্স ইন অ্যাকসেসিবিলিটি অ্যান্ড ইনক্লুসিভ ওয়ার্কপ্লেস ডিজাইন’ (বি-১১) ক্যাটাগরিতে গোল্ড উইনার হয়েছে উর্মি গ্রুপ। সবার জন্য আরও সহজগম্য ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ তৈরিতে প্রতিষ্ঠানটির উদ্যোগের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়। একই সঙ্গে ‘এক্সিলেন্স ইন জেন্ডার ইকুইটি অ্যান্ড উইমেন লিডারশিপ অ্যাডভান্সমেন্ট’ (বি-১২) এবং ‘এক্সিলেন্স ইন ইএসজি অ্যান্ড সাসটেইনেবিলিটি রিপোর্টিং’ (বি-১৬) ক্যাটাগরিতেও স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানটি। নারীর অংশগ্রহণ ও নেতৃত্বের সুযোগ বাড়ানোর পাশাপাশি সাসটেইনেবিলিটি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি জোরদারে নেওয়া উদ্যোগের স্বীকৃতি হিসেবে এসব অর্জন এসেছে।

প্রাতিষ্ঠানিক অর্জনের পাশাপাশি ব্যক্তিগত পর্যায়ে গোল্ড উইনার হয়েছেন উর্মি গ্রুপের পরিচালক শামারুখ ফখরুদ্দিন। ‘এক্সিলেন্স ইন চ্যাম্পিয়নিং ক্লাইমেট অ্যাকশন’ (বি-২০) ক্যাটাগরিতে এ স্বীকৃতি পেয়েছেন তিনি। জলবায়ু কার্যক্রম এগিয়ে নেওয়া এবং প্রতিষ্ঠানের অগ্রাধিকারে সাসটেইনেবিলিটিকে আরও শক্তিশালীভাবে যুক্ত করার ক্ষেত্রে তাঁর নেতৃত্ব ও অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়।

উর্মি গ্রুপের পক্ষে মঞ্চে পুরস্কার গ্রহণ করেন গ্রুপের চেয়ারম্যান আশফাক আহমেদ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ট্র্যাটেজিক এইচআরের জেনারেল ম্যানেজার বিপ্লব বড়ুয়া, অপারেশনাল এইচআরের জেনারেল ম্যানেজার মো. শাহনেওয়াজ খান এবং হেড অব সাসটেইনেবিলিটি এ.বি.এম. ফকরুল আলম।

অর্জন প্রসঙ্গে উর্মি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসিফ আশরাফ জানান, “এই স্বীকৃতিগুলো আমাদের সম্মিলিত অঙ্গীকার এবং ইএসজির বিভিন্ন ক্ষেত্রে ধারাবাহিক অগ্রগতির প্রতিফলন। অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ তৈরি, জেন্ডার সমতা এগিয়ে নেওয়া, সাসটেইনেবিলিটি রিপোর্টিংকে আরও শক্তিশালী করা এবং জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখা—আমাদের কাছে এগুলো পরস্পরের সঙ্গে সম্পর্কিত অগ্রাধিকার। এই স্বীকৃতি আমাদের মান আরও উন্নত করা এবং দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব তৈরির প্রচেষ্টা অব্যাহত রাখতে উৎসাহিত করবে।”

ঢাকার লেকশোরে অনুষ্ঠিত ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৬ যৌথভাবে আয়োজন করে ইউএন গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ ও ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশ। বাংলাদেশে এ ধরনের প্রথম উদ্যোগ হিসেবে আয়োজিত এ পুরস্কারের মাধ্যমে পরিবেশ, সামাজিক ও সুশাসন—ইএসজির বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য উদ্যোগ ও নেতৃত্বের স্বীকৃতি দেওয়া হয়।

 চারটি স্বীকৃতি উর্মি গ্রুপের কার্যক্রমে পরিবেশ, সামাজিক ও সুশাসন—ইএসজি অগ্রাধিকারগুলোকে আরও সমন্বিতভাবে যুক্ত করার পাশাপাশি একটি অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও দায়িত্বশীল ব্যবসা গড়ে তোলার চলমান প্রচেষ্টাকে তুলে ধরে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status