|
নরসিংদীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ডঃ আব্দুল মঈন খান
মোঃ মনসুর আলী শিকদার,নরসিংদী
|
![]() নরসিংদীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ডঃ আব্দুল মঈন খান তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি ও নরসিংদী সদর আসনের এমপি খায়রুল কবির খোকন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেনবিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী জেলার শিবপুর আসনের এমপি আলহাজ্ব মনজুর এলাহী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল নরসিংদী রায়পুরা আসনের এমপি, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি ও সংরক্ষিত আসনের এমপি শিরিন সুলতানা, নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার, অনুষ্ঠান সঞ্চালনা করেন নরসিংদী শহর বিএনপি'র সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি এ কে এম গোলাম কবির কামাল, জেলা বিএনপির প্রচার বিষয়ক সম্পাদক ইলিয়াস আলী ভূঁইয়া। এছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি আনুগত্য প্রকাশ করে দলকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
