ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩
সাতক্ষীরায় পরীক্ষা কেন্দ্রে শিশুর দেখাশোনা করে প্রশংসায় ভাসছেন পুলিশ কনস্টেবল শিল্পী
ইয়ারব হোসেন,সাতক্ষীরা
প্রকাশ: Saturday, 5 September, 2026, 12:24 PM

সাতক্ষীরায় পরীক্ষা কেন্দ্রে শিশুর দেখাশোনা করে প্রশংসায় ভাসছেন পুলিশ কনস্টেবল শিল্পী

সাতক্ষীরায় পরীক্ষা কেন্দ্রে শিশুর দেখাশোনা করে প্রশংসায় ভাসছেন পুলিশ কনস্টেবল শিল্পী

দায়িত্ব পালনের পাশাপাশি এক অনন্য মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন সাতক্ষীরা জেলা পুলিশের নারী কনস্টেবল শিল্পী। জেলা প্রশাসনের অধীনে সাতক্ষীরা সরকারি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় পরীক্ষা দিতে আসা এক নারী প্রার্থীর শিশুকে আগলে রেখে সর্বস্তরের মানুষের প্রশংসায় ভাসছেন তিনি।

​জানা যায়, অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে নিজের দুধের শিশুকে সাথে নিয়ে কেন্দ্রে আসেন এক নারী পরীক্ষার্থী। কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করার সময় শিশুটিকে নিয়ে তিনি চরম দুশ্চিন্তায় পড়েন। পরীক্ষার্থীর এই মানবিক সংকট ও উদ্বেগ লক্ষ্য করে তাৎক্ষণিকভাবে এগিয়ে আসেন কেন্দ্রে দায়িত্বরত নারী পুলিশ কনস্টেবল শিল্পী।

​তিনি অত্যন্ত স্নেহ ও যত্নের সাথে শিশুটিকে নিজের কোলে তুলে নেন এবং পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তাদে আগলে রাখেন। এর ফলে কোনো দুশ্চিন্তা ছাড়াই ওই নারী প্রার্থী নির্বিঘ্নে তাঁর নিয়োগ পরীক্ষায় অংশ নিতে সক্ষম হন।

​ঘটনাস্থলে উপস্থিত অভিভাবক ও অন্যান্য পরীক্ষার্থীরা কনস্টেবল শিল্পীর এই সহমর্মিতাপূর্ণ আচরণ দেখে অভিভূত হন। মুহূর্তেই বিষয়টি সকলের নজর কাড়ে এবং উপস্থিত মানুষ তাঁর এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

​স্থানীয়রা জানান, অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি কনস্টেবল শিল্পীর এই সংবেদনশীল উদ্যোগ বাংলাদেশ পুলিশের জনবান্ধব ও মানবিক ভাবমূর্তিকে সাধারণ মানুষের কাছে আরও উজ্জ্বল করে তুলেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status