|
অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গালিগালাজ, গাজীপুরে যুবক আটক
নতুন সময় প্রতিনিধি
|
![]() অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গালিগালাজ, গাজীপুরে যুবক আটক বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৭টা ২০ মিনিটের দিকে গাছা থানা পুলিশ তাকে আটক করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ সিফাত অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন। ওই ভিডিওতে তিনি প্রধানমন্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ রয়েছে। পরে বিষয়টি পুলিশের নজরে এলে তাকে আটক করা হয়। আটক আব্দুল্লাহ সিফাত গাজীপুর মহানগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ খাইলকুর টিনের মসজিদ এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. সিকান্দার এবং মায়ের নাম ফাতেমা। তিনি ‘ইনকিলাব মঞ্চ’-এর গাছা শাখার সদস্য বলে জানা গেছে। এনসিপির যুব সংগঠন গাজীপুর মহানগর যুবশক্তির আহবায়ক তারিকুল ইসলাম তারেক ও সিনিয়র মূখ্য সংগঠক শাকিল সর্দারের নেতৃত্বে নেতাকর্মীরা থানায় অবস্থান নিয়ে সিফাতের মুক্তি না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়। এদিকে, সিফাতকে আটকের খবর ছড়িয়ে পড়লে গাছা থানার সামনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তাকে আটকের বিষয়টি নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা থানায় মুখোমুখি অবস্থান নেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটক ব্যক্তির আইনগত বিষয় দেখার জন্য এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাহী কাউন্সিল সদস্য অ্যাডভোকেট আলী নাসের খানসহ দলটির কয়েকজন নেতাকর্মী ক্ষোভ প্রকাশ করেন। গাছা থানা পুলিশ জানিয়েছে, আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
