|
অবৈধভাবে মজুত করা ৪২ বস্তা সার উদ্ধার
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
|
![]() অবৈধভাবে মজুত করা ৪২ বস্তা সার উদ্ধার বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে উপজেলার চর-ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রাম থেকে এসব সার উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সাম্প্রতিক সময়ে উপজেলায় সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ রয়েছে কিছু অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ইসলামপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে বেলাল মিয়া ও রমিজ উদ্দিনের ছেলে মানিক উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তাঁদের বাড়ির গোয়ালঘর, খড়ের মাচা ও ধানের গোলা থেকে ৪২ বস্তায় মোট ১ হাজার ৫০০ কেজি ইউরিয়া ও ৬০০ কেজি ডিএপি সার উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেক। এ সময় পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন উপস্থিত ছিলেন। সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, কৃত্রিম সংকট সৃষ্টি করে কেউ যাতে ফায়দা নিতে না পারে, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে। উপজেলার সার বিতরণ ও মজুত প্রক্রিয়ায় পুলিশের কঠোর নজরদারি অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
