|
দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা
ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর
|
![]() দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিপিবির নেতা ডা. দিবালোক সিংহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইমাম হাসান আবু চাঁন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক হারেজ গনি, পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট মানেশ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল, সাংগঠনিক সম্পাদক টুকন সরকার, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি শুভেন্দু সরকার পিন্টু, সাধারণ সম্পাদক বিদ্যুৎ সরকার, সাংগঠনিক সম্পাদক নিরঞ্জন দেবনাথ, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুরঞ্জন পন্ডিত, সাধারণ সম্পাদক অসীম সাহা, পৌর পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি সুবল দে, দশভূজা বাড়ি মন্দির কমিটির সভাপতি ধীরেশ পত্রনবীশ, কালী বাড়ি মন্দির কমিটির সাধারন সম্পাদক শ্যামল রায় প্রমুখ। হিন্দু পুরাণমতে, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, পাশবিক শক্তি যখন সত্য সুন্দর ও পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, ঠিক তখন সেই অসুন্দরকে দমন করে জাতিকে রক্ষা এবং শুভ শক্তিকে প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। মঙ্গল শোভাযাত্রা শেষে উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নরসিংদীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ডঃ আব্দুল মঈন খান
সাতক্ষীরায় পরীক্ষা কেন্দ্রে শিশুর দেখাশোনা করে প্রশংসায় ভাসছেন পুলিশ কনস্টেবল শিল্পী
আলফাডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী
সরকারি বস্তায় ১০২ বস্তা চাল,মালিকানায় ধোঁয়াশা
