|
সমৃদ্ধি ও শান্তির জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাপ্পী
শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
|
![]() সমৃদ্ধি ও শান্তির জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাপ্পী তিনি বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সকল ধর্মের লোকজন ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে মুক্তি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে । দেশকে গড়তে হলে সকল সম্প্রদায়ের মানুষের ঐক্যবদ্ধ হবে। এজন্য সকল ধর্মের মানুষের সাথে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে সবাই ঐক্যবদ্ধভাবে থেকে কাজ করে যেতে হবে। আমার নেতা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ বহুগত্রের অনেক বর্ণের, নানান সম্প্রদায় ও গোষ্ঠীর জনসাধারণের সমন্বয়ে গঠিত দেশ, এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের নামে কোন গোষ্ঠী নাই, আমরা সবাই বাংলাদেশী আর তাই সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। উদ্বোধনী ও আলোচনা সভার উদ্বোধন করেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী সাধন কুমার ভদ্র। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাইকগাছা আহবায়ক শ্রী প্রাণকৃষ্ণ দাশের সভাপতিত্বে ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাইকগাছা উপজেলা শাখার সদস্য সচিব শ্রী হিমাদ্রী শেখর দে সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াসিউজ্জামান চৌধুরী, বিশিষ্ট সার্জন ও উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ, পাইকগাছা থানা অফিসার-ইন-চার্জ মোঃ আব্দুল আওয়াল, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ পাইকগাছা উপজেলা শাখার সাবেক সভাপতি শ্রী সমীরণ কুমার সাধু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা জেলা শাখার সদস্য শ্রী অলোক মজুমদার। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এস এম এনামুল হক, পাইকগাছা পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপি সদস্য সচিব ইমদাদুল হক, পৌর বিএনপির সাধারন সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, পৌর বিএনপির সাবেক আহবায়ক, পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি এড. আব্দুস সত্তার, সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক তুষার কান্তি মন্ডল, পৌর বিএনপির সাবেক আহবায়ক সেলিম রেজা লাকি, সাবেক সদস্য সচিব মোস্তফা মোড়ল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস, শ্রী মৃত্যুঞ্জয় সরদার, শ্রী জগদীশ দে, শ্রী কৃষ্ণেন্দু দত্ত, শ্রী মানবেন্দ্র মন্ডল, শ্রী সুরঞ্জন চক্রবর্তী, শ্রী রবীন্দ্র নাথ রায়, শ্রী সন্তোষ কুমার সরকার, শ্রী সুজিত কুমার মন্ডল, শ্রী বাবুরাম মন্ডল, শ্রী সন্তোষ কুমার সরদার, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোল্লা আইয়ুব হোসেন, জিএম রাসেল ইসলাম, মমিনুর রহমান সাগর, ইয়ারুল ইসলাম রিপন প্রমুখ। আলোচনা অনুষ্ঠান পরবর্তী পাইকগাছা সদরে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে গীতা পাঠ করেন শ্রীমতী রমা পাল। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নরসিংদীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ডঃ আব্দুল মঈন খান
সাতক্ষীরায় পরীক্ষা কেন্দ্রে শিশুর দেখাশোনা করে প্রশংসায় ভাসছেন পুলিশ কনস্টেবল শিল্পী
আলফাডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী
সরকারি বস্তায় ১০২ বস্তা চাল,মালিকানায় ধোঁয়াশা
