ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩
দীঘিনালায় জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা
মোঃ মোবারক হোসেন, দীঘিনালা
প্রকাশ: Saturday, 5 September, 2026, 11:36 AM

দীঘিনালায় জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

দীঘিনালায় জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

খাগড়াছড়ির দীঘিনালায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪-সেপ্টেম্বর-২৬) সকাল ১০ ঘটিকায় দীঘিনালা সদরস্থ কেন্দ্রীয় শ্রীশ্রী সনাতন শিব মন্দির প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রাটি বের করা হয়। পরে শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন। বিশেষ অতিথি ছিলেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার চৌধুরী। এ ছাড়া উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ও খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য শান্তি প্রিয় চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

দীঘিনালায় জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

দীঘিনালায় জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত মঙ্গল শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে অংশ নেন। ভক্তরা বিভিন্ন ধর্মীয় সাজসজ্জা, ব্যানার ও প্রতীক নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা ভগবান শ্রীকৃষ্ণের জীবনাদর্শ, ন্যায়, মানবতা, ধর্মীয় মূল্যবোধ ও সত্যের পথে চলার শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও সহাবস্থান বজায় রেখে শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মঙ্গল শোভাযাত্রা শেষে ধর্মীয় আলোচনা ও অন্যান্য কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status