|
যশোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
|
![]() যশোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এ উপলক্ষে যশোর জেলা বিএনপি পাঁচ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির প্রথম দিনে সকাল থেকেই দলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। বৃষ্টি উপেক্ষা করে বিপুলসংখ্যক নেতা-কর্মী প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নেন সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে জেলা বিএনপির নেতৃবৃন্দ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শহরের কারবালা কবরস্থানে যান।সেখানে বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম এবং সাবেক ভাইস চেয়ারম্যান আফসার আহমেদ সিদ্দিকীসহ প্রয়াত নেতাদের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।পরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বৃষ্টির মধ্যেই র্যালিতে বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। র্যালিতে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের বিভিন্ন সড়ক।প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তাঁদের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে নেতা-কর্মীদের মধ্যে আরও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমদ সিদ্দিকী বাচ্চু ও শহিদুল বারী রবুসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলু, সাবেক সম্পাদকমণ্ডলীর সদস্য মিজানুর রহমান খান, আব্দুস সালাম আজাদ, এ কে শরফুদ্দৌলা ছোটলু, অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল, নগর বিএনপির সাবেক সভাপতি মারুফুল ইসলাম, বর্তমান সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আজমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা কর্মসূচিতে অংশ নেন। যশোর যুবদলের পক্ষে জেলা সদস্য সচিব আনসারুল হক রানা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল ও সদস্য সচিব রাজিদুর রহমান সাগর এবং ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি ও সদস্য সচিব শাহনেওয়াজ ইমরানসহ বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।বৃষ্টিভেজা আবহাওয়ার মধ্যেওনেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যশোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম দিনের কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। জেলা বিএনপি জানিয়েছে, ঘোষিত পাঁচ দিনব্যাপী কর্মসূচির ধারাবাহিকতায় পরবর্তী কর্মসূচিগুলোও যথাযথভাবে পালন করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
