ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৩১ আগস্ট ২০২৬ ১৬ ভাদ্র ১৪৩৩
ডিআইইউতে উচ্চশিক্ষার গুণগত মান ও স্বীকৃতি নিয়ে কর্মশালা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 31 August, 2026, 2:42 PM

ডিআইইউতে উচ্চশিক্ষার গুণগত মান ও স্বীকৃতি নিয়ে কর্মশালা

ডিআইইউতে উচ্চশিক্ষার গুণগত মান ও স্বীকৃতি নিয়ে কর্মশালা

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) উচ্চশিক্ষায় গুণগত মান নিশ্চিতকরণ ও স্বীকৃতি বিষয়ে একটি উচ্চপর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ আগস্ট) সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটির আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক গুণগত মান নিশ্চিতকরণ সেলের উদ্যোগে ‘উচ্চশিক্ষায় গুণগত মান নিশ্চিতকরণ ও অ্যাক্রেডিটেশন বিষয়ক জ্ঞান বিনিময়’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে একাডেমিক উৎকর্ষ, গুণগত মান নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক ধারাবাহিক উন্নয়নের প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বিশ্ববিদ্যালয়টি।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান। সম্মানিত অতিথি ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. আর. কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য অধ্যাপক ড. মো. শাহ এমরান, পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল এবং ডিন (একাডেমিক অ্যাফেয়ার্স) ও প্রাতিষ্ঠানিক গুণগত মান নিশ্চিতকরণ সেলের পরিচালক অধ্যাপক ড. মোস্তফা কামাল।

কর্মশালায় স্বীকৃতি অর্জন, গুণগত মান নিশ্চিতকরণ, মানদণ্ড নির্ধারণ, প্রাতিষ্ঠানিক প্রস্তুতি এবং স্বীকৃতি প্রক্রিয়ায় সুশৃঙ্খলভাবে তথ্য-উপাত্ত ও নথিপত্র সংরক্ষণের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ডিন, সহযোগী ডিন, বিভাগীয় প্রধান, সহযোগী প্রধান, শিক্ষক এবং বিভিন্ন স্ব-মূল্যায়ন কমিটির সদস্যরা অংশ নেন।

জ্ঞান বিনিময় পর্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান স্বীকৃতি প্রক্রিয়া শুরুর উদ্যোগ নেওয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রশংসা করেন। তিনি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের জন্য স্বীকৃতির ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরে এ প্রক্রিয়া নিয়ে কোনো ধরনের শঙ্কা বা ভীতি না রাখার আহ্বান জানান।

তিনি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, অর্জন, প্রাতিষ্ঠানিক রীতিনীতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত যথাযথভাবে সংরক্ষণ ও নথিবদ্ধ করার ওপর গুরুত্ব দেন। স্বীকৃতি প্রক্রিয়ার সময় নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপনের জন্য প্রাতিষ্ঠানিক কার্যক্রমের সুশৃঙ্খল নথিকরণ অপরিহার্য বলেও উল্লেখ করেন তিনি।

ড. মো. সবুর খান স্থানীয় ও বৈশ্বিক পর্যায়ে স্বীকৃতি এবং আন্তর্জাতিক মানদণ্ডের গুরুত্ব তুলে ধরেন। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান ও প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধিতে গুণগত মান এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এম. আর. কবির প্রাতিষ্ঠানিক প্রস্তুতি ও গুণগত মান উন্নয়নের ধারাবাহিক প্রচেষ্টার ওপর গুরুত্ব দেন। পরিবর্তনশীল স্বীকৃতি শর্তাবলির সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

পরে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষকদের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে আন্তর্জাতিক স্বীকৃতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় এবং স্বীকৃতি-সংক্রান্ত কারিগরি, পদ্ধতিগত ও প্রাতিষ্ঠানিক বিষয়ে মতবিনিময়ের সুযোগ তৈরি হয়।

কর্মশালাটি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রাতিষ্ঠানিক মান নিশ্চিতকরণ সংস্কৃতি ও স্বীকৃতি অর্জনের প্রস্তুতিকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা করছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status