ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৬ আগস্ট ২০২৬ ১১ ভাদ্র ১৪৩৩
মোনাশ ইউনিভার্সিটির শিক্ষাবিদদের সঙ্গে ইউসিবিডি শিক্ষার্থীদের মতবিনিময়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 25 August, 2026, 4:07 PM

মোনাশ ইউনিভার্সিটির শিক্ষাবিদদের সঙ্গে ইউসিবিডি শিক্ষার্থীদের মতবিনিময়

মোনাশ ইউনিভার্সিটির শিক্ষাবিদদের সঙ্গে ইউসিবিডি শিক্ষার্থীদের মতবিনিময়

মোনাশ ইউনিভার্সিটির অভিজ্ঞ শিক্ষাবিদদের সঙ্গে শিক্ষার্থীদের সরাসরি মতবিনিময়ের সুযোগ করে দিতে সম্প্রতি ‘মিট দ্য এক্সপার্টস বিহাইন্ড দ্য এক্সিলেন্স ফ্রম মোনাশ’ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশে মোনাশ ইউনিভার্সিটির একমাত্র পার্টনার ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)।

 অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির অভিজ্ঞ একাডেমিক প্রতিনিধিরা ইউসিবিডির শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।

মোনাশ ইউনিভার্সিটির সফরকারী এ প্রতিনিধিদলে ছিলেন অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল মার্কেটিং অ্যান্ড রিক্রুটমেন্টের হেড অব সাউথ এশিয়া অ্যান্ড ওয়েস্টার্ন ইউরোপ আলফন্সা ফিদেলিস পাকিয়াম; মোনাশ ইউনিভার্সিটি মালয়েশিয়ার সিনিয়র এক্সিকিউটিভ, ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট ড্যানিয়েল লাম; মোনাশ ইঞ্জিনিয়ারিংয়ের রিক্রুটমেন্ট অ্যান্ড পার্টনারশিপস স্পেশালিস্ট আশা বালাজি; মোনাশ ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার ফ্যাকাল্টি অব মেডিসিন, নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্সেসের স্টুডেন্ট রিক্রুটমেন্ট ম্যানেজার জাস্টিন বার্নেল এবং বাংলাদেশের ইন-কান্ট্রি ম্যানেজার আজরা করিম।

সফরকারী শিক্ষাবিদেরা ইউসিবিডির শিক্ষক ও পরিচালকদের সঙ্গে শিক্ষা খাতের অবস্থা, বৈশ্বিক শিক্ষার মান এবং যৌথ উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ আয়োজনের মূল আকর্ষণ ছিল শিক্ষার্থীদের সাথে ওয়ান-টু-ওয়ান কাউন্সেলিং সেশন, যেখানে মোনাশের প্রতিনিধিরা ইউসিবিডির বর্তমান ও সম্ভাব্য শিক্ষার্থীদের শিক্ষা ও ক্যারিয়ার সংক্রান্ত পরামর্শ দেন। 

এ উদ্যোগের গুরুত্ব তুলে ধরে ইউসিবিডির সিনিয়র নেতৃত্ব-এর পক্ষ থেকে বলা হয়, মোনাশ ইউনিভার্সিটির সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা দেশের শিক্ষার্থীদের বিশ্বমানের দিকনির্দেশনা দিতে পারছি। আন্তর্জাতিক পরিসরে তাঁদের পরিচিতি তৈরি এবং বৈশ্বিক শিক্ষার সুযোগ করে দেওয়াই আমাদের লক্ষ্য।

এছাড়া আলফন্সা ফিদেলিস পাকিয়াম বলেন, ইউসিবিডির মেধাবী শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। আমাদের বিশ্বাস, ব্যক্তিকেন্দ্রিক একাডেমিক কাউন্সেলিং দেশের বাইরে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের প্রস্তুতি নিতে সাহায্য করবে।

অনুষ্ঠানের শেষে ইউসিবিডির চিফ অপারেটিং অফিসার কিংশুক গুপ্ত এবং প্রভোস্ট অধ্যাপক মুহাম্মদ ইসমাইল হোসেন প্রতিনিধিদলকে তাদের মূল্যবান উপস্থিতির জন্য আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানান। এ সময় তারা অতিথিদের হাতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status