ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
মালয়েশিয়ায় বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন যেসব বাংলাদেশি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 8 April, 2019, 2:16 PM
সর্বশেষ আপডেট: Monday, 8 April, 2019, 3:25 PM

মালয়েশিয়ায় বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন যেসব বাংলাদেশি

মালয়েশিয়ায় বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন যেসব বাংলাদেশি

মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরের এমএএস কার্গো কমপ্লেক্সের পাশেই একটি কারখানার শ্রমিকদের বহনকারী বাস খাদে পড়ে প্রাণ হারিয়েছেন দুই নারীসহ ১১ জন। এর মধ্যে পাঁচ জন রয়েছেন বাংলাদেশি, তিন জন ইন্দোনেশিয়ান ও দু’জন নেপালি। নিহত এক নারীর পরিচয় এখনও জানা যায়নি। নিহত বাংলাদেশিদেরও নাম জানা গেলেও তাদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি। মালয়েশিয়ায় বাংলাদেশি দূতাবাস বলছে, হতাহতদের বিস্তারিত পরিচয় জানতে সময় লাগবে।

আরও পড়ুন- মালয়েশিয়ায় বাস নর্দমায়, ৫ বাংলাদেশিসহ ১১ জনের মৃত্যু

মালয়েশিয়ার সংবাদপত্র নিউ স্ট্রেইট টাইমসের খবরে বলা হয়, রোববার (৭ এপ্রিল) দিবাগত মধ্যরাতে শ্রমিকদের কারখানায় নিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে ওই বাসটি রাস্তার পাশের নর্দমায় পড়ে যায়।
বিজ্ঞাপন

দুর্ঘটনায় প্রাণ হারানো বাংলাদেশিরা হলেন— মো. রাজীব মুন্সী (২৬), মো. সোহেল (২৪), মহিন (৩৭), আল আমিন (২৫) ও গোলাম মোস্তফা (২২)। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩৩ জন। এর মধ্যে বাংলাদেশি রয়েছেন সাত জন, ইন্দোনেশিয়ান ১০ জন, নেপালি ১২ জন ও দু’জন মালয়েশিয়ান। তাদের সেরডাং হাসপাতাল, পুত্রজায়া হাসপাতাল, ব্যানটিং হাসপাতাল ও কাজাং হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত বাংলাদেশিরা হলেন— মো. নাজমুল হক (২১), মো. রজবুল ইসলাম (৪৩), ইমরান হোসাইন (২১), জাহিদ হাসান (২১), শামীম আলী (৩২), মোহাম্মদ ইউনূস (২৭) ও মো. রাকিব (২৪)। এর মধ্যে নাজমুল, রজবুল ও ইমরান সেরডাং হাসপাতাল এবং জাহিদ, শামীম, ইউনূস ও রাকিব পুত্রজায়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মালয়েশিয়ায় বাংলাদেশি হাইকমিশনার মো. শহিদুল ইসলাম বলেন, আমরা দুর্ঘটনার কথা জানতে পেরেছি। যেসব হাসপাতালে হতাহতদের রাখা হয়েছে, এরই মধ্যে সেসব হাসপাতালে দূতাবাসের লোক পাটানো হয়েছে। হতাহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য জানতে একটু সময় লাগবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status