ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৯ আগস্ট ২০২৬ ৪ ভাদ্র ১৪৩৩
হান্নান মাসউদের এমপি পদ শূন্য চেয়ে হাইকোর্টে রিট
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 19 August, 2026, 2:03 PM

হান্নান মাসউদের এমপি পদ শূন্য চেয়ে হাইকোর্টে রিট

হান্নান মাসউদের এমপি পদ শূন্য চেয়ে হাইকোর্টে রিট

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য বা বাতিল ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন হাতিয়ার বাসিন্দা নাজমুল হোসেন। তার পক্ষে রিট আবেদনটি করেন অ্যাডভোকেট এবিএম ইব্রাহিম খলিল। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আইনজীবী নিজেই।

নাজমুল হোসেন হাতিয়ার তমরুদ্দির উত্তর বেজুগুলিয়ার মোশাররফ হোসেনের ছেলে।

আইনজীবী ইব্রাহিম খলিল বলেন, হলফনামা সম্পর্কে অবগত না হয়েই আবদুল হান্নান মাসউদ তাতে স্বাক্ষর করে দাখিল করেছেন বলে তিনি নিজেই স্বীকার করেছেন। এ ঘটনাকে হলফনামা জালিয়াতি দাবি করে এর আইনগত প্রতিকার চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন তারা।

রিটে হলফনামা জালিয়াতির অভিযোগে নোয়াখালী-৬ আসনটি কেন শূন্য ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির নির্দেশনা চাওয়া হয়েছে।

রিট আবেদনটি হাইকোর্টের বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানির জন্য রয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের মধ্যে সবচেয়ে কম বয়সী সংসদ সদস্য হন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ। নির্বাচনের হলফনামার তথ্য অনুযায়ী, তিনি ছিলেন সবচেয়ে কম বয়সী প্রার্থীও।

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে জাতীয় রাজনীতিতে পরিচিতি পান হান্নান মাসউদ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে তিনি আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। পরে জাতীয় নাগরিক কমিটিতে যুক্ত হন এবং পরবর্তীতে এনসিপির রাজনীতিতে সম্পৃক্ত হন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status