ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
আইনি জটিলতায় সেলেনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 16 August, 2026, 1:37 PM

আইনি জটিলতায় সেলেনা

আইনি জটিলতায় সেলেনা

হলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী সেলেনা গোমেজ আইনি জটিলতায় জড়ালেন। শুধু তাই নয়। মা ম্যান্ডি টিফি ও সাবেক ব্যবসায়িক সহযোগী ড্যানিয়েলা পিয়ারসনের বিরুদ্ধেও মামলা করেছে দুই বিনিয়োগকারী সংস্থা।

তাদের অভিযোগ—মানসিক স্বাস্থ্যের স্টার্টআপ ওয়ান্ডারমাইন্ড গ্লোবালে বিনিয়োগের আগে সংস্থা নিয়ে ভুল তথ্য দেওয়া হয়েছিল। এমনকি সংস্থার বিপুল আর্থিক ক্ষতির কথাও দুই বিনিয়োগকারীর কাছে গোপন করার অভিযোগ ওঠে।

ডেলাওয়্যারের আদালতে মামলাটি হয়েছে। ওয়ান্ডারমাইন্ড এসআরএস ৪৪ এলএলসি এবং বিস্পোক ওয়ান্ডারমাইন্ড এলএলসি নামে দুই সংস্থা সেলেনা, তার মা ম্যান্ডি, ওয়ান্ডারমাইন্ড  গোলাবারে এবংবিজনেস পার্টনা ড্যানিয়েলা পিয়ারসনের বিরুদ্ধে অভিযোগ এনেছে। 

বিনিয়োগকারী সংস্থার দাবি, ২০২২ সালে তারা প্রায় ১.২ মিলিয়ন ডলার 'ওয়ান্ডারমাইন্ড'-এ বিনিয়োগ করেছিলেন। অভিযোগ, তাদের সামনে এমন একটি পরিকল্পনা তুলে ধরা হয়েছিল, যেটি সেই সময়ে লাভজনক বলে মনে হয়েছিল দুই সংস্থার। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে স্পষ্ট— সেলেনাদের পরিকল্পনার সঙ্গে কাজের কোনো মিল নেই।

সংস্থার মার্কেটিং হেড সেলেনা গোমেজের বিরুদ্ধে অভিযোগ, তিনি সক্রিয়ভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার বিপুল সোশ্যাল মিডিয়া ফলোয়িং, বিজ্ঞাপন এবং টেলিভিশন উপস্থিতিকে ওয়ান্ডারমাইন্ডের প্রচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে বিনিয়োগকারীদের সামনে তুলে ধরা হয়েছিল।

কিন্তু পরে সেলেনা সংস্থাটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার দেওয়া কথা রাখেননি বলে অভিযোগ। এমনকি একটি মোবাইল অ্যাপ তৈরি এবং বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগ বাস্তবায়নের কথাও বলা হয়েছিল, যার কোনোটিই বাস্তবে সফল হয়নি বলে দাবি মামলাকারীদের।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status