ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬ ২৯ শ্রাবণ ১৪৩৩
চরভদ্রাসনে ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মামলা রুজু
চরভদ্রাসন, ফরিদপুর
প্রকাশ: Thursday, 13 August, 2026, 12:40 PM

চরভদ্রাসনে ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মামলা রুজু

চরভদ্রাসনে ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মামলা রুজু

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার হাজীগঞ্জ বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ১১ আগস্ট ২০২৩ বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে চরভদ্রাসন থানার একটি বিশেষ টহল দল কানাইরটেক বাজার এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, হাজীগঞ্জ বাজারের মাসুম বেপারীর সিঙ্গারা-পুরির দোকানের সামনে এক ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে বিষয়টি থানার অফিসার ইনচার্জকে অবহিত করে এসআই (নিঃ) মো. কেরামত আলীর নেতৃত্বে একটি পুলিশ দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ট্রাউজারের সামনের ডান পকেট থেকে একটি সাদা পলিথিনে রাখা ১০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটের ওজন প্রায় ১ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ৩ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তার ব্যক্তি হলেন জামাল বেগ (৪০)। তিনি চরভদ্রাসন উপজেলার চরহসেনপুর মধু ফকিরের ডাঙ্গী এলাকার মৃত কালাম বেগের ছেলে।

পুলিশ জানায়, ঘটনাস্থলেই উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় আলামত জব্দ করা হয় এবং জব্দ তালিকা প্রস্তুত করা হয়। পরে ধৃত ব্যক্তিকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজের পরিচয় প্রকাশ করেন। স্থানীয় সূত্রের বরাত দিয়ে পুলিশ দাবি করেছে, তিনি দীর্ঘদিন ধরে চরভদ্রাসন উপজেলার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা পর্যায়ে মাদকদ্রব্য বিক্রয়ের সঙ্গে জড়িত।

এ ঘটনায় এসআই (নিঃ) মো. কেরামত আলী বাদী হয়ে চরভদ্রাসন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করেন। পরে রাত ৮টা ১০ মিনিটে এজাহার গ্রহণ করে চরভদ্রাসন থানায় মামলা নং-০৬, তারিখ ১১ আগস্ট ২০২৩ হিসেবে মামলাটি রুজু করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত আলামত জব্দ করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে ধৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status