|
ডিবিপ্রধান হারুনকে পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা
নতুন সময় প্রতিবেদক
|
![]() ডিবিপ্রধান হারুনকে পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের নির্দেশনায় ছবি প্রকাশ করা হয়েছিল বলে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান ও হারুন অর রশিদের ফোনালাপে তথ্য উঠে এসেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কাদের ও আসাদুজ্জামানের গোপন ফোনালাপ দাখিল করে প্রসিকিউশন। ফোনালাপে শোনা যায়, ডিবি থেকে হারুনকে সরিয়ে দিলে পুলিশ বাহিনীর মধ্যে শৃঙ্খলা নষ্ট হবে- এমন আশঙ্কা তাদের। আবার কাদের ও হারুনের কথপোকথনে শোনা যায়, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই সমন্বয়কদের খাওয়ানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন হারুন। যাতে বিরক্ত হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ট্রাইব্যুনালে শেখ হাসিনার সঙ্গে ওবায়দুল কাদের ও হাছান মাহমুদের ফোনালাপ দাখিল করা হয়। বুধবার (১২ আগস্ট) ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলায় সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন করবেন প্রসিকিউশন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
