ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬ ২৭ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশ উশু ফেডারেশনের ৯৩ ক্লাব পেল নিবন্ধন সনদ, উদ্বোধন নবসজ্জিত অফিস
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 11 August, 2026, 7:44 PM

বাংলাদেশ উশু ফেডারেশনের ৯৩ ক্লাব পেল নিবন্ধন সনদ, উদ্বোধন নবসজ্জিত অফিস

বাংলাদেশ উশু ফেডারেশনের ৯৩ ক্লাব পেল নিবন্ধন সনদ, উদ্বোধন নবসজ্জিত অফিস

বাংলাদেশ উশু ফেডারেশনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে দেশের ৯৩টি নিবন্ধিত ক্লাবকে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন সনদপত্র দেওয়া হয়েছে। একই সঙ্গে ফেডারেশনের নবসজ্জিত অফিস কক্ষেরও উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে বাংলাদেশ উশু ফেডারেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ক্লাবগুলোর প্রতিনিধিদের হাতে নিবন্ধন সনদ তুলে দেওয়া হয়। পরে ফেডারেশনের নবসজ্জিত অফিস কক্ষের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান, এনডিসি। সভাপতিত্ব করেন বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি সাইফুল ইসলাম ভূঁইয়া। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলু।

এ সময় আরও বক্তব্য দেন ফেডারেশনের সহসভাপতি এস এম শহিদুল হক ভূঁইয়া ও কোষাধ্যক্ষ হাবিবুর রহমান সিদ্দিকী রুবেল।

প্রধান অতিথির বক্তব্যে মো. দৌলতুজ্জামান খান বলেন, বাংলাদেশে উশু খেলার উন্নয়ন ও তৃণমূল পর্যায়ে এর বিস্তারে নিবন্ধিত ক্লাবগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। সুশৃঙ্খল ও কার্যকর ক্লাব ব্যবস্থাপনার মাধ্যমে দেশের উশু অঙ্গনকে আরও শক্তিশালী করা সম্ভব। এর মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সাফল্যের সম্ভাবনাও বাড়বে।

সভাপতির বক্তব্যে সাইফুল ইসলাম ভূঁইয়া বলেন, ৯৩টি ক্লাবকে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন সনদ দেওয়া ফেডারেশনের সাংগঠনিক কার্যক্রমের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দেশের সব নিবন্ধিত ক্লাবকে উশুর উন্নয়ন ও সম্প্রসারণে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ফেডারেশনের কর্মকর্তা, বিভিন্ন জেলা ও ক্লাবের প্রতিনিধি, ক্রীড়া সংগঠক এবং উশু অঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ফেডারেশন কর্তৃপক্ষ আশা করছে, নিবন্ধিত ক্লাবগুলোর সমন্বিত কার্যক্রম এবং আধুনিক প্রশাসনিক পরিবেশের মাধ্যমে দেশে উশু খেলোয়াড় তৈরির ধারাবাহিকতা আরও শক্তিশালী হবে। পাশাপাশি জাতীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় উঠে আসার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের সাফল্য বাড়বে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status