ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
কোটি টাকার তক্ষক নিয়ে উত্তেজনা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 7 April, 2019, 10:33 AM

কোটি টাকার তক্ষক নিয়ে উত্তেজনা

কোটি টাকার তক্ষক নিয়ে উত্তেজনা

ভোলার ধনিয়া নবীপুর এলাকার এক বসতবাড়ির বাগান থেকে একটি তক্ষক উদ্ধার করা হয়েছে। যার দাম কোটি টাকা। এলাকায় এই তক্ষকটি নিয়ে তর্কবিতর্কের সৃষ্টি হয়েছে। এ নিয়ে উত্তেজনাও দেখা দিয়েছে বলে জানা গেছে।

শনিবার সন্ধ্যায় পুলিশ ওই তক্ষকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

রোববার বন বিভাগের মাধ্যমে অবমুক্ত করা হবে বলে জানান ভোলা থানার ওসি মো. ছগির হোসেন মিয়া। এটি দেখতে রাতে থানায় ভিড় জমে যায়।

ওসি জানান, উদ্ধারকৃত তক্ষকটি পরিপক্ব। চোখ দুটি লালচে সোনালি, গায়ের রঙ মাটির রঙের (ছাই) মতো। গায়ে বুটি দাগও রয়েছে। এসব প্রাণী সাধারণত পাহাড়ি এলাকায় দেখা যায়।

খবর পেয়ে বন রেঞ্জ অফিসার থানায় আসেন। তিনি তক্ষকটিকে পর্যবেক্ষণ করেন।

অন্যদিকে ভোলা থানার এসআই রফিকুল ইসলাম ফিরোজ জানান, খবর পেয়ে তিনি ওই তক্ষকটি ইউপি চেয়ারম্যান এমদাদুল ইসলাম কবির মিয়ার পরিষদ অফিস থেকে উদ্ধার করেন। চৌকিদার ওমর ফারুক এটি পাহারা দিচ্ছিলেন।

অন্যদিকে কবির চেয়ারম্যান জানান, এটি শুক্রবার রাতে ৮নং ওয়ার্ডের গুলি গ্রামের মাইনুদ্দিনের বাড়িতে পাওয়া যায়। এর পরে তক্ষকটি নিয়ে চলে টানাটানি। তর্কবিতর্ক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status