ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
‌‌‘সরকারি হাসপাতালে খালেদা জিয়ার সঠিক চিকিৎসা হবে না’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 7 April, 2019, 10:09 AM

‌‌‘সরকারি হাসপাতালে খালেদা জিয়ার সঠিক চিকিৎসা হবে না’

‌‌‘সরকারি হাসপাতালে খালেদা জিয়ার সঠিক চিকিৎসা হবে না’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের কারাবন্দী চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেয়ার জন্য আবারো দাবি জানিয়েছেন।

শনিবার রাজধানীতে ২০-দলীয় জোটের শরীক বাংলাদেশ কল্যাণ পার্টির জাতীয় সম্মেলনে প্রধান অতিথির ভাষণে মির্জা ফখরুল উল্লেখ করেন, গুরুতর অসুস্থ অবস্থায় বেগম জিয়াকে পিজি (বিএসএমএমইউ) হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। কিন্তু সেখানে তার সঠিক চিকিৎসা হবে না। কারণ, সরকার নিয়ন্ত্রিত এ হাসপাতাল কর্তৃপক্ষ সরকারের ইচ্ছার বাইরে কিছু করতে পারবে না।

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে শুধু বন্দুকের নলের জোরে রাষ্ট্রযন্ত্রকে সম্পূর্ণ করায়ত্ত করে জোর করে ক্ষমতায় টিকে আছে।

বাংলাদেশের রাজনীতিকে কবর দেওয়া হয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, এ দেশের রাজনীতিকে বিরাজনীতিকরণের অনেক আগেই ষড়যন্ত্র শুরু হয়েছিল। ১/১১-এর সময় যে সরকার ক্ষমতায় এসেছিল, তা অসাংবিধানিক সরকার। আজকে যারা ‘অবৈধ’ ক্ষমতায় আছে, তারা দীর্ঘকাল আন্দোলন করে সেই সরকারকে ক্ষমতায় এনেছিলো। আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গর্ব করে বলেছিলেন, ১/১১-এর সরকার তাদের আন্দোলনের ফসল। এসব কথা আমরা ভুলে যাইনি।

সম্মেলনের প্রধান আলোচক বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, যে গণতন্ত্রের জন্য লড়াই করেছি, সেই গণতন্ত্র নেই। গণতন্ত্রের বাহন নির্বাচন। আমরা সবাই জানি, ৩০ ডিসেম্বরের নির্বাচন '২৯ তারিখ রাতে' হয়ে গেছে। এই নির্বাচনে জনগণ ভোট দেয়নি। ভোট দিয়েছে সরকারি কর্মচারী, আওয়ামী লীগের কর্মীরা এবং তাদের পাহারা দিয়েছে পুলিশ, বিজিবি ও র‍্যাব।

কল্যাণ পার্টির চতুর্থ সম্মেলনে দলটির চেয়ারম্যান হিসেবে পুনরায় মনোনীত হয়েছেন মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, মহাসচিব হিসেবে মনোনীত হয়েছেন এম এম আমিনুর রহমান এবং যুগ্ম মহাসচিব হয়েছেন নুরুন্নবী ভূঁইয়া। আগামী চারদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে সভায় জানানো হয়েছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status