|
মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
|
![]() মহেশখালীর পথে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী মহেশখালী মাতাবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করবেন। “সেখান থেকে মাননীয় প্রধানমন্ত্রী বন্যাকবলিত বাঁশখালী ও হাটহাজারী এলাকায় যাবেন এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নতুন ঘর দেবেন।” কর্মসূচি: সকাল সাড়ে ১০টায় মহেশখালীর মাতাবাড়ীর গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন, সাড়ে ১২টায় মহেশখালীর বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের অনুষ্ঠানে যোগদান, দুপুর ২টায় ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলম বাবুনগর মাদ্রাসায় শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ, সোয়া ৩টায় হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত, পৌনে ৪টায় হাটহাজারী ডাকবাংলোয় যাত্রা বিরতি, বিকাল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহায়তা অনুষ্ঠানে যোগদান, সন্ধ্যা সোয়া ৭টায় চট্টগ্রামের ‘রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ’ হোটেল মিলনায়তনে সাংগঠনিক সভায় যোগদান। অতিরিক্ত প্রেস সচিব রুমন জানান, প্রধানমন্ত্রী ঢাকায় থেকে মহেশখালী যাচ্ছেন হেলিকপ্টারে, তবে ফটিকছড়ি থেকে চট্টগ্রাম যাবেন সড়ক পথে। কর্মসূচি শেষে রাত সাড়ে ৯টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তার ঢাকায় ফেরার কথা রয়েছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এর আগে চট্টগ্রাম, কক্সবাজারে এলেও মহেশখালী, ফটিকছড়ি ও হাটহাজারীতে এবারই প্রথম সফর করছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
