ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 6 August, 2026, 10:44 PM

বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি

বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি

রাজধানীর বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরান। বর্তমানে তারা রাজধানীর গুলশানের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সৈয়দ মোহাম্মদ ফরহাদ।

তিনি বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ধোঁয়ায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরান অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও বলেন, যেহেতু এটি কূটনৈতিক বাসভবন, তাই নিয়ম অনুযায়ী অনুমতি ছাড়া সেখানে আমাদের প্রবেশের সুযোগ নেই। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি

বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি


ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৪টা ৫৫ মিনিটের দিকে বাসভবনের একটি টেলিভিশন থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। আগুনের ঘন ধোঁয়া দ্রুত পুরো বাসভবনে ছড়িয়ে পড়ে। সেই ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন হাইকমিশনার দম্পতি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ওয়্যার হাউজ ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম টিবিএস-কে জানান, ভোর ৪টা ৫৬ মিনিটে আগুনের খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

তিনি বলেন, আগুন বড় ছিল না বিধায় দ্রুতই তা নির্বাপণ করা সম্ভব হয়েছে। তবে বাসভবনে প্রচুর ধোঁয়া জমে যাওয়ায় আমরা বিশেষ যন্ত্রের মাধ্যমে ধোঁয়া বের করার ব্যবস্থা করি। বৈদ্যুতিক গোলযোগের কারণে টিভিতে শর্ট সার্কিট হয়ে এই আগুনের সূত্রপাত হয়েছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status