|
সবুজবাগে নারীর গলা থেকে বিচ্ছিন্ন মাথা ও দুই হাত উদ্ধার
নতুন সময় প্রতিবেদক
|
![]() সবুজবাগে নারীর গলা থেকে বিচ্ছিন্ন মাথা ও দুই হাত উদ্ধার আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৯টার দিকে সবুজবাগের বাগানবাড়ি এলাকার একটি কালভার্টের নিচ থেকে গলাকাটা মাথা ও টুকরো দুটি হাত উদ্ধার করা হয়। বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করে। উদ্ধার হওয়া মাথা ও দুই হাত দেখে এটি একজন নারীর মরদেহ বলে ধারণা করা হচ্ছে। তবে মরদেহের বাকি অংশ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে ওই নারীকে হত্যা করা হয়েছে। নিহতের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। পরিচয় নিশ্চিত করতে বিশেষজ্ঞ দলের সহায়তায় আঙুলের ছাপ সংগ্রহ করা হবে। পাশাপাশি মরদেহের বাকি অংশ উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। ওসি জানান, ঘটনাটি তদন্তে প্রয়োজনীয় আইনি কার্যক্রম শুরু হয়েছে। হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
