|
ভক্তের ক্যামেরায় উঠে এলো শাহরুখের নতুন সিনেমার লুক!
নতুন সময় ডেস্ক
|
![]() ভক্তের ক্যামেরায় উঠে এলো শাহরুখের নতুন সিনেমার লুক! ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে দেখা যায়, শাহরুখ কালো রঙের হুডি ও ‘VR-46’ লেখা একটি কালো ক্যাপ পরে ছিলেন। মুখ ঢেকে রাখার চেষ্টা করলেও ক্যাপের ফাঁক দিয়ে তার ব্লিচ করা চুল দেখা যায়। এ থেকেই অনেকের ধারণা, পরিচালক সিদ্ধার্থ আনন্দের ‘কিং’ সিনেমার নতুন লুক আড়াল করতেই এমন সতর্ক ছিলেন তিনি। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘কিং’ সিনেমায় শাহরুখ খানকে সম্পূর্ণ ধূসর চুলের ভিন্নধর্মী লুকে দেখা যেতে পারে। যদিও এ বিষয়ে নির্মাতা বা অভিনেতার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। লন্ডনে ঘুরতে বের হওয়ার সময় শাহরুখের পরনে ছিল সাদা টি-শার্ট। সাধারণ পোশাকে থাকলেও ভক্তদের আগ্রহ এড়াতে পারেননি তিনি। জানা গেছে, কয়েকজন অনুরাগীর সঙ্গে ছবিও তুলেছেন এই অভিনেতা। এদিকে লন্ডনে শাহরুখ খানের বাড়িও ভক্তদের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা যায়, তার বাড়ির সামনে ভিড় করছেন অসংখ্য ভক্ত। অনেকেই সেখানে ছবি ও সেলফি ভিডিও ধারণ করছেন। দৃশ্যটি মুম্বাইয়ে শাহরুখের বাসভবন ‘মান্নাত’-এর সামনে ভক্তদের ভিড়ের কথাই মনে করিয়ে দিচ্ছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
