ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
যে কথায় প্রেমের প্রস্তাব স্বীকার করলেন শ্রাবন্তী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 6 April, 2019, 2:41 PM

যে কথায় প্রেমের প্রস্তাব স্বীকার করলেন শ্রাবন্তী

যে কথায় প্রেমের প্রস্তাব স্বীকার করলেন শ্রাবন্তী

তিনি টালিউডের ‘বাবলি গার্ল’। জীবনে চড়াই-উতরাই থাকুক না কেন, ঠোঁটের কোণায় হাসিটা লেগেই থাকে সব সময়। ওই যে শিল্পীরা যখন পারফর্ম করেন, তখন তার কোনো দুঃখ-কষ্ট থাকতে নেই। আর সেই কথাই ছত্রে ছত্রে বিশ্বাস করেন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

ব্যক্তিগত জীবনটা উতাল-পাতাল। ব্যক্তিগত জীবন নিয়ে বিপরীত মেরুতে থাকা মানুষগুলো বারবার কালিমালিপ্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু তিনি অবিচল। খুব একটা পাত্তা দেন না সেই সব সমালোচনায়। আফটার অল জীবনটা নিজের ছন্দেই সাজিয়ে তুলতে ভালোবাসেন নায়িকা।

২০০৩ সালে অনেক ছোট বয়সেই শ্রাবন্তীর রাজীব বিশ্বাসের সঙ্গে প্রেম ও সেই সম্পর্ক বিয়েতে পরিণতি পায়। যদিও তখন শ্রাবন্তী অভিনেত্রী ও রাজীব বিশ্বাস পরিচালক হয়নি। শ্রাবন্তী-রাজীবের দীর্ঘ ১১ বছরের সম্পর্কের ইতি হয় ২০১৬ সালে।

শ্রাবন্তী ও রাজীবের বিবাহ-বিচ্ছেদের পর তাদের একমাত্র সন্তান ঝিনুক থাকে মা শ্রাবন্তীর সঙ্গেই। ধীরে ধীরে বড় হয়ে উঠছে সে। তারপর অবশ্য মাঝে বহু পানি গড়িয়েছে। শ্রাবন্তীর জীবনে এসেছিল নতুন প্রেম, মডেল কৃষ্ণ ভিরাজ। তবে সে সম্পর্কটা ছিল নেহাতই ক্ষণিকের। মুম্বাইয়ে ঘটা করে বাগদান অনুষ্ঠানের পর সে সম্পর্কও ভেঙে গেল। পাকাপাকিভাব ডিভোর্সও হয়ে গিয়েছে তাদের।

এর মধ্যেই ফের গুঞ্জন, ফের প্রেমে পড়েছেন শ্রাবন্তী। শোনা যাচ্ছে, রোশন সিংয়ের সঙ্গে প্রেম করছেন শ্রাবন্তী। রোশন পেশায় এক বিমান সংস্থায় কেবিন ক্রু। এই মুহূর্তে তাদের মাঝেমধ্যেই একসঙ্গে দেখা যায়। এই তো কিছুদিন আগে হোলিতে একসঙ্গে দেখা গিয়েছিল তাদের। অভিনেত্রী গতকাল একটি ভিডিও পোস্ট করেছেন। আর সেখানেই বিভিন্ন মজার কথোপকথন উঠে এসেছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status