ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
চাঁদা না পেয়ে ড্রিল মেশিনে যুবকের দুই পা ছিদ্র
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 6 April, 2019, 11:31 AM

চাঁদা না পেয়ে ড্রিল মেশিনে যুবকের দুই পা ছিদ্র

চাঁদা না পেয়ে ড্রিল মেশিনে যুবকের দুই পা ছিদ্র

চট্টগ্রামে চাঁদা না পেয়ে এক যুবকের দুই পায়ে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করার অভিযোগ পাওয়া গেছে। তাকে বাঁচাতে গিয়ে তার বাবা ও ভাই আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মহাগরীর চান্দগাঁও থানার শমসেরপাড়া রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবারের অভিযোগ, স্থানীয় যুবলীগ নেতা মো. এসরারুল হকের অনুসারীরা ড্রিল মেশিন দিয়ে আমজাদের দুই পায়ে ছিদ্র করে দিয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন এসরারুল হক।

আমজাদ হোসেনের খালাতো ভাই নাসির উদ্দিন বলেন, জালাল, মিল্লাত, রাশেদ, মিশনসহ আরও বেশ কয়েকজন আমজাদকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করেন। পরে তারা তার দুই পায়ে ড্রিল মেশিন দিয়ে ড্রিল করে দেন। এরপর ফোনে তার বাবা–ভাইকে ডেকে এনেও মারধর করা হয়। হামলাকারীরা এসরারুল হকের অনুসারী হিসেবে পরিচিত।

নাসির আরও জানান, হাদু মাঝির দোকান এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী মো. আজিম। তার কাছে একমাস আগে এক লাখ টাকা চাঁদা দাবি করে এসরারুল হকের অনুসারীরা। টাকা দিতে অস্বীকার করলে তারা ওই সময় দোকানে হামলা চালায়। এ ঘটনায় পাঁচলাইশ থানায় একটি অভিযোগ দায়ের করেন আজিম। বিষয়টি সন্ত্রাসীরা জানতে পেরে ক্ষিপ্ত হয়ে উঠে।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে স্বপরিবারে হাজীরপুল এলাকায় দাওয়াত খেতে যান মো. আজিম। রাত সাড়ে ১০টার দিকে পরিবারের অন্য সদস্যদের রেখে একা সিএনজি অটোরিকশা করে বাসায় ফিরে আসছিলেন মো. আমজাদ। শমসের পাড়া রেলগেট এলাকায় পৌঁছালে সিএনজি অটোরিকশা থামিয়ে তাকে টেনে হেঁচড়ে নামিয়ে মারধর করা হয়। এরপর তার বাবাকে ফোন করে টাকা নিয়ে আসতে বলে সন্ত্রাসীরা।

নাসির বলেন, খবর পেয়ে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন মো. আজিম। টাকা না আনায় বাবার সামনে ছেলেকে ড্রিল মেশিন দিয়ে পায়ে ড্রিল করে তারা। তাকেও মারধর করা হয়। ভাই ও বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারধরের শিকার হন আরাফাত হোসেন। পরে স্থানীয় লোকজন জড়ো হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

তবে অভিযোগ অস্বীকার করে এসরারুল হক বলেন, দিবারাত্রির ক্রিকেট ম্যাচ নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে বলে শুনেছি। আমজাদরা পাঁচলাইশ এলাকা থেকে এসে স্থানীয় কয়েকজনকে মারধর করলে এলাকাবাসী প্রতিবাদ জানান। ড্রিল মেশিন দিয়ে আঘাত করার কোনো ঘটনা ঘটেনি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মোহাম্মদ আমির বলেন, আহত অবস্থায় বৃহস্পতিবার রাত ১১টার দিকে বাবা ও দুই ছেলেকে হাসপাতালে আনা হয়। দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় তারা আহত হয়েছেন বলে জানিয়েছেন।

চান্দগাঁও থানার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহিম বলেন, পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status