ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
সাত ছক্কায় ম্যাচ জিতিয়ে স্ত্রী’কে কেক খাওয়ালেন রাসেল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 6 April, 2019, 11:13 AM

সাত ছক্কায় ম্যাচ জিতিয়ে স্ত্রী’কে কেক খাওয়ালেন রাসেল

সাত ছক্কায় ম্যাচ জিতিয়ে স্ত্রী’কে কেক খাওয়ালেন রাসেল

চিন্নাস্বামীতে ‘মাসলম্যান রাসেল শো’! যার জেরে অপ্রত্যাশিত জয় পেল কেকেআর৷ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ২০৬ রান তাড়া করে জয়ের কারিগর আন্দ্রে রাসেল৷ ১৩ বলে তার ৪৮ রানের অপরাজিত ইনিংসে শুক্রবার চিন্নাস্বামীতে ‘বিরাট জয়’ ছিনিয়ে নেয় কলকাতা নাইটরাইডার্স৷ দলকে অপ্রত্যাশিত জয় এনে দিয়ে ড্রেসিংরুমে কেক কেটে স্ত্রীকে খাওয়ালেন ‘কিং ক্যারিবিয়ান’৷



ব্যর্থ বিরাট ও এবি ডি’ভিলিয়ার্স জুটির ১০৮ রানের পার্টনারশিপ৷ শুক্রবার চিন্নাস্বামীর বাইশ গজে প্রথম ব্যাটিং করে ২০৫ রান তোলার পর অন্য যে কোনও ক্যাপ্টেনের মতো জয়ের স্বপ্ন দেখেছিলেন রয়্যাল অধিনায়ক৷ কিন্তু বিরাটের সেই স্বপ্ন পূরণ হয়নি৷ তার কারণ চিন্নাস্বামীতে ‘মাসলম্যান রাসেল শো’৷

শেষ চার ওভারে জয়ের জন্য নাইটদের দরকার ছিল ৬৬ রান৷ টি-২০ যুগেও যা ছিল অপ্রত্যাশিত৷ কিন্তু অসম্ভবকে সম্ভব করে দেখালেন রাসেল৷ শেষ ২ ওভারে নাইটদের জয়ের জন্য দরকার ছিল ৩০ রান৷ ১৯তম ওভারে টিম সাউদিকে ২৯ রান নিয়ে বিরাটের স্বপ্নভঙ্গ করে দেন রাসলে৷ পাঁচ বল বাকি থাকতেই পাঁচ উইকেটে ম্যাচ জিতে যায় কেকেআর৷ সাউদির ওভারে চার ছক্কা ও একটি বাউন্ডারি মারেন রাসেল৷ প্রথম চার বলে মাত্র এক রান করা রাসেল বাকি ৯ বলে করেন ৪৭ রান৷

চিন্নাস্বামীতে বিরাটের আলো কেড়ে নিয়ে ম্যাচের সেরা নাইটদের ক্যারিবিয়ান ‘মাসেলম্যান’৷ ম্যাচ জিতিয়ে রাসেল বলেন, ‘আমি সবসময় আত্মবিশ্বাসী৷ আমি মাঠে নামার পর ডিকে বলেছিল, আমাদের কয়েকটা বল দেখতে হবে৷ সেই সময় আমি শুরুতে কয়েকটা বল দেখে নিই৷ কিন্তু যখন আমাদের দরকার ছিল ২৮ বলে ৬৮ রান তখন আমি অল-আউট যায়৷ এমনটা প্রতিদিন হয় না৷ এটাই টি-২০ ক্রিকেট৷ এক ওভারের ম্যাচের গতি বদলে দেয়৷ এই কারণ আমি কখনও আশা ছাড়িনি৷ জামতাম সব কিছুই সম্ভব৷ লো ফুলটস বল হিট করা সহজ নয়৷ আমি এর ব্যাখ্যা দিতে পারব না৷ শুধু ক্রিজে গিয়ে করে দেখাতে পারব৷’

নাইটদের তিন ম্যাচ জয়ের বড় ভূমিকা রয়েছে রাসেলর৷ ইডেনে প্রথম দু’টি ম্যাচেও তাঁর ব্যাটে সাইক্লোন ওঠে৷ ফিরোজ শাহ কোটলায় দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সুপার ওভারে বাজিমাত করতে পারলে, চারে চার করতে পারতেন রাসেল৷ এই পাওয়ার হিটিংয়ের পর রাসেলকে অভিনন্দন জানান নাইট মালিক কিং খান৷ নাইটদের পরের গন্তব্য গোলাপি শহর৷ রবিবার জয়পুরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামবে কেকেআর৷

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status