|
শ্রীমঙ্গলে পুলিশি বাধা পেরিয়ে ফের হবিগঞ্জের পথে এনসিপি নেতারা
নতুন সময় প্রতিনিধি
|
![]() শ্রীমঙ্গলে পুলিশি বাধা পেরিয়ে ফের হবিগঞ্জের পথে এনসিপি নেতারা রাজনৈতিক উত্তেজনার মধ্যে বুধবার (২৯ জুলাই) বিকাল ৪টার কিছু পরে মৌলভীবাজারের সার্কিট হাউজ থেকে হবিগঞ্জের পথে রওনা হন এনসিপি নেতারা। পথে শ্রীমঙ্গলের চা-কন্যা এলাকায় পুলিশ তাদের আটকে দেয়। প্রায় আধাঘণ্টা সেখানে আটকে থাকার পর বিকাল ৫টা ৫ মিনিটের দিকে পুলিশের বাধা অতিক্রম করে এনসিপি নেতাদের গাড়িবহর ফের হবিগঞ্জের পথে রওনা দেয়। এ সময় এনসিপি নেতাকর্মীরা পুলিশের ব্যারিকেড সরানোর জন্য ধাক্কাধাক্কি করেন। পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। ধাক্কাধাক্কির একপর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন এনসিপি নেতারা। পরে পুলিশ তাদের অবস্থান ছেড়ে রাস্তার পাশে চলে যায়। আর এনসিপি নেতারা গাড়ি বহর নিয়ে সামনের দিয়ে এগিয়ে যান। ধাক্কাধাক্কির ঘটনা ঘটলেও পুলিশ মারমুখী আচরণ করেনি। ফলে সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ ঘিরে উত্তেজনা, দু’পক্ষের ধস্তাধস্তি
কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
দীঘিনালায় আগুনে পুড়ে নিঃস্ব মোস্তফার পরিবার, দুই সন্তানের পরনের কাপড়ও নেই
মানবিক ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ নির্মাণের আহবান জানিয়েছেন কবি মু. নজরুল ইসলাম তামিজী
