ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
পর্ণ তারকা
সানি লিওনের সঙ্গে এক মঞ্চে ফারুক-সুবর্ণা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 5 April, 2019, 9:53 PM

সানি লিওনের সঙ্গে এক মঞ্চে ফারুক-সুবর্ণা!

সানি লিওনের সঙ্গে এক মঞ্চে ফারুক-সুবর্ণা!

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকার আমাজুরা হলে ৭ এপ্রিল রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে ‘ঢালিউড ফিল্ম এ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড’। শো টাইম মিউজিক এর ১৮তম এই আয়োজনে বাংলাদেশর সাংসদ সুবর্ণা মুস্তাফা ও নায়ক ফারুকসহ বাংলাদেশী ২০জন তারকা শিল্পী আসবেন। সন্ধ্যা ৬টায় শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। এবার এটি উপস্থাপনা করবেন অভিনেতা জাহিদ হাসান ও সাজু খাদেম। আসবেন বলিউডের আইটেম গানের নাচের শিল্পী সানি লিওন।

ইতোমধ্যে এক ভিডিও বার্তায় এই অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সানি লিওন। অনুষ্ঠানে এই পর্ণ তারকার সঙ্গে এক মঞ্চে বাংলাদেশের দুই সাংসদের অংশগ্রহণ নিয়ে জ্যকসন হাইটসে চায়ের কাপে ঝড় উঠছে।


বাংলাদেশী কমিউনিটির নানান অনুষ্ঠানের নিয়মিত দর্শক ফারজানা নিতু বলেন, সানি লিওন’র মতো পর্ন তারকার সঙ্গে এক মঞ্চে পারফরমেন্স করবেন বাংলাদেশের জীবন্ত কিংবদন্তিতুল্য অভিনয় শিল্পী সুবর্ণা মুস্তাফা ও নায়ক ফারুক। যা আমার কাছে লজ্জাজনক। এই দুই গুনি শিল্পী এবার সাংসদ হয়েছেন। দুই জন সাংসদ পর্ন তারকার সঙ্গে! এটি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি মেনে নিতে পারছি না। পোস্টারে সানির ছবির পাশে আমাদের দেশের বড় বড় তারকাকে এক্স্ট্রা অভিনেত্রীদের মতো রাখা হয়েছে। সানিকে নিয়ে করা হয়েছে যত্রতন্ত্র পোস্টার। সব মিলিয়ে একজন পর্ন তারকাকে এভাবে সম্মান দিয়ে আমাদের নতুন প্রজন্মের সামনে উপস্থাপন করা হবে। এটি আমার কাছে নৈতিকতা বিরোধী।
সানি লিওনের সঙ্গে এক মঞ্চে ফারুক-সুবর্ণা!

সানি লিওনের সঙ্গে এক মঞ্চে ফারুক-সুবর্ণা!


মাহমুদ মনজুর বলেন, সানি লিয়ন বলিউডের একজন তারকা শিল্পী। তিনি বলিউডে একের পর এক সিনেমায় সফলতার সঙ্গে কাজ করে চলেছেন। বাংলাদেশের একটি অনুষ্ঠানে এতো জনপ্রিয় একজন শিল্পী আসবেন যা আমার কাছে গর্ব করার মতো বিষয়। আমার পরিচিত অনেক নারী টিকেট কেটেছেন শুধু সানিকে সরাসরি দেখার জন্য। নিজের বাসায় বা সিনেমাহলে তার সিনেমা দেখতে পারলে অনুষ্ঠানে দেখতে সমস্যা কী? আর এই অনুষ্ঠানে সেই যাবে যার তাকে ভালো লাগে। এখানে তো কাউকে জোর করেও নেওয়া হচ্ছে না।

ঢালিউড এ্যাওয়ার্ডেও সঙ্গে সানি লিওনের সম্পর্ক কী? এমন প্রশ্নের উত্তরে আয়োজন শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম বলেন, এর আগে বলিউডের অনেক শিল্পী আমাদের আমন্ত্রনে এসেছেন। তাঁকেও আমরা একজন জনপ্রিয় শিল্পী দেখেই আমন্ত্রন জানিয়েছি। তিনি আগে পর্ন সিনেমায় অভিনয় করলেও এখন করেন না। আমি মনে করি একজন মানুষকে তার পেশা দিয়ে বিবেচনা না করে মানুষকে মানুষ হিসেবে সম্মান করা উচিৎ। তাঁর রইস সিনেমার ‘লায়লা ম্যায় লায়লা’ গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। অনুষ্ঠানে সিনেমার গানটির সঙ্গে ১২জন সহশিল্পীসহ তিনি নাচে অংশ নেবেন। আমাদের টিকিট ৫০, ১০০ ও ১৫০ ডলারের। শোর আগে হল কাউন্টাওে টিকিট পাওয়া যাবে।

এবার বাংলাদেশি তারকাদের মধ্যে থাকছেন সুবর্ণা মুস্তাফা, জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, তাহসান খান, মেহের আফরোজ শাওন, মিশা সওদাগর, রিজিয়া পারভিন, সাজু খাদেম, আবু হেনা রনি, নাদিয়া, ইমন, প্রভা, পিয়া বিপাশা, নিশাত সাওলা, নাভেদ আহমেদ, ইশরাত পায়েল, তানভীর তারেক, সজল, শিরিন শিলা প্রমুখ। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status