ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
শিক্ষার্থীসহ স্কুল বিক্রির বিজ্ঞাপন!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 5 April, 2019, 10:09 PM
সর্বশেষ আপডেট: Friday, 5 April, 2019, 10:14 PM

শিক্ষার্থীসহ স্কুল বিক্রির বিজ্ঞাপন!

শিক্ষার্থীসহ স্কুল বিক্রির বিজ্ঞাপন!

শিক্ষার্থীসহ হাইস্কুল বিক্রি- প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত। এমনি একটি বিজ্ঞাপন ফেসবুকে ভাইরাল হয়েছে।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বিজ্ঞাপন একটি সাধারণ ঘটনা। তবে শিক্ষার্থীসহ স্কুল বিক্রির বিজ্ঞাপন এলেই অবাক করার মতো বিষয়।

শুক্রবার সকাল থেকেই ফেসবুকে এ বিজ্ঞাপনটি ঘুরছে ব্যবহারকারীদের ওয়ালে। সেখানে লেখা আছে- ‘বিক্রয় হইবে হাইস্কুল/প্লে-দশম শ্রেণি চলমান/৪৫০ ছাত্রছাত্রীসহ’।

বিজ্ঞাপনদাতার সঙ্গে যোগাযোগ করার জন্য একটি মোবাইল নম্বরও দিয়ে দেয়া হয়েছে সেই বিজ্ঞাপনের নিচে।

তবে বিজ্ঞাপনে স্কুল অথবা স্থানের নাম উল্লেখ না থাকায় স্কুলটির অবস্থান এবং বিজ্ঞাপনের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে বিজ্ঞাপনে উল্লিখিত নম্বরে ফোন দিলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। তবে ট্রু কলার অ্যাপসে সেই নম্বরের স্বত্বধিকারীর নাম ‘ওয়াহিদ রামপুরা’ ভেসে ওঠে।

ফেসবুকে এই ছবি শেয়ার করে অনেকে নানা মন্তব্য করছেন। তারা তুলে ধরছেন বর্তমান শিক্ষাব্যবস্থার হালহাকিকত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status