|
শেষ হলো তিনদিন ব্যাপি সাংবাদিকদের পিআইবি প্রশিক্ষণ
ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর
|
![]() শেষ হলো তিনদিন ব্যাপি সাংবাদিকদের পিআইবি প্রশিক্ষণ অংশগ্রহণকারী সাংবাদিকদের দক্ষতা অর্জনে সহায়তা করা এবং সাংবাদিকগণ যাতে আরও নির্ভুল, বিশ্বাসযোগ্য, তথ্যসমৃদ্ধ ও পাঠকবান্ধব সংবাদ এবং ফিচার তৈরি করতে পারেন। পাশাপাশি সাংবাদিকতায় এআই ব্যবহারের সুযোগ, সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ এবং সেগুলো মোকাবিলায় নতুন নতুন কৌশল নিয়ে তাদের জ্ঞান বিকশিত করতে পিআইবি এ প্রশিক্ষনের আয়োজনের করে। দুর্গাপুর উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিঙ্ মিডিয়ার ৩৫জন সাংবাদিকদের অংশগ্রহনে শুরুহয় তিনদিনব্যাপি এই প্রশিক্ষণ। বুধবার এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি। এসময় উপস্থিত ছিলেন, নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান, জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন কুমার চিছাম। সমাপনী দিনে পিআইবি’র প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন এর সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজলো নির্বাহী অফিসার আহমেদ সাদাত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন চিছাম, প্রশিক্ষক জিএম মোস্তাফিজুল আলম, অনুষ্ঠান সঞ্চালনা করেন, দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন। বক্তারা বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তি নির্ভর বিশ্বে দ্রুত ও নির্ভুল তথ্য পরিবেশনের জন্য সাংবাদিকদের নিয়মিত প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে হবে। ভুয়া তথ্য ও গুজব প্রতিরোধে ফ্যাক্ট চেকিং এখন সময়ের অপরিহার্য দক্ষতা, যা গণমাধ্যমের বিশ্বাস যোগ্যতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশাসন ও গণমাধ্যম পারস্পরিক সহযোগিতার মাধ্যমে তথ্যভিত্তিক, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সাংবাদিকতায় এগিয়ে আসার জন্য উপস্থিত সকল সাংবাদিকদের আহবান জানানো হয়। পরিশেষে অংশগ্রহনকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নলডাঙ্গায় অপরাধ দমন ও জনসচেতনতায় ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত
সাতক্ষীরার শ্যামনগরে বন বিভাগের অভিযানে অভিযান চালিয়ে ৭০বস্তা শামুক ও ট্রাক সহ একজন আটক
সাতক্ষীরায় ৩ রেস্তোরাঁকে ৬০ হাজার টাকা জরিমানা ভেজাল ও অপরিচ্ছন্নতার দায়ে ভোক্তা অধিকারের অভিযান
নেছারাবাদে উচ্চস্বরে সাউন্ডবক্স বাজানোর অপরাধে যুবকের অর্থদন্ড, সাউন্ডবক্স জব্দ
