|
শ্রীবরদীতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি
রাকিবুল হাসান খোকন, শেরপুর
|
![]() শ্রীবরদীতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি গতকাল বুধবার সন্ধ্যার পর থেকে বৃহস্পতিবার দুপুরের মধ্যে কোন এক সময়ে উপজেলার তাতীহাটি ইউনিয়নের বড় পোড়াগর এলাকায় ব্যবসায়ী শরিফুল ইসলাম লিটনের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে শ্রীবরদী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ব্যবসায়ী শরিফুল ইসলাম লিটন বুধবার সন্ধ্যায় তিনি বাড়িতে তালা লাগিয়ে তার বৃদ্ধ বাবাকে চিকিৎসার জন্য জেলা সদরের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। কাজ শেষে রাতে শ্রীবরদী পৌর শহরের উত্তর বাজার এলাকার বাসায় রাত্রিযাপন করেন। পরবর্তীতে বৃহস্পতিবার দুপুরে গ্রামের বাড়িতে ফিরে গেলে ঘরের দরজা ও তালা ভাঙা অবস্থায় দেখতে পান। ভেতরে প্রবেশ করে তারা ঘরের আলমারি ও আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। এছাড়াও একটি স্টিলের ও একটি কাঠের আলমারির ড্রয়ারের তালা ভাঙা অবস্থায় দেখতে পান তিনি। তার দাবি, চোরের দল ঘরে ঢুকে আলমারি ভেঙে তাঁর বাবার হজ্বে যাওয়ার জন্য জমানো নগদ ৯ লাখ টাকা ও প্রায় ১৫ ভরি স্বর্ণালংকারসহ মোট প্রায় ৪০ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এন আলম বলেন, রাতে একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গনে বাস, নিহত ১
মান সনদ নেই, এসিআই গোদরেজ ও আফতাব ফিডসহ ৭ প্রতিষ্ঠানকে জরিমানা
জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আলফাডাঙ্গায় রোটারী ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি
গাজীপুরে বড় ভাইকে গাছে বেঁধে হত্যা: ছোট ভাইসহ জড়িতদের খুঁজছে পুলিশ
