প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রিমিয়ার ব্যাংকের ১ কোটি টাকা অনুদান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 4 April, 2019, 10:38 PM
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রিমিয়ার ব্যাংকের ১ কোটি টাকা অনুদান
প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে এক কোটি টাকা অনুদান দিয়েছে।
গতকাল মঙ্গলবার গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে অনুদানের এই চেক তুলে দেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. এইচ বি এম ইকবাল ।
এ সময় ব্যাংক মালিকদের সংগঠন বিএবি’র চেয়ারম্যানসহ অন্যান্য ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি